মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

ইসরায়েলি গোয়েন্দা সিরিজ ‘তেহরান’ নির্মাতার লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৮ Time View

বিনোদন ডেস্ক :ইসরায়েলি গুপ্তচর থ্রিলার সিরিজ ‘তেহরান’-এর সহ-নির্মাতা টিভি প্রযোজক ডানা ইডেনকে গ্রিসের মধ্য এথেন্সের একটি হোটেলকক্ষে মৃত অবস্থায় পাওয়া গেছে।

সোমবার গ্রিক পুলিশ সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

৫২ বছর বয়সী ইডেনের মরদেহ রবিবার গভীর রাতে গ্রিক রাজধানীর কেন্দ্রস্থল সিনতাগমা স্কয়ারের কাছে তার হোটেলকক্ষে পাওয়া যায় বলে পুলিশ জানায়।

পুলিশের এক মুখপাত্র বলেন, “ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, নজরদারি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়েছে এবং সবকিছু থেকে আত্মহত্যার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।”

সিরিজটির চতুর্থ মৌসুমের শুটিংয়ের জন্য ইডেন ৪ ফেব্রুয়ারি এথেন্সে পৌঁছেছিলেন।

সিরিজটি আন্তর্জাতিকভাবে অ্যাপল টিভিতে সম্প্রচারিত হয়।

ইরানের রাজধানীতে গোপনে কাজ করা মোসাদের এক এজেন্টকে কেন্দ্র করে নির্মিত ‘তেহরান’-এর প্রথম তিনটি মৌসুম এথেন্সে ধারণ করা হয়েছিল।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের চালানো হামলা এবং পরবর্তী সময়ে গাজায় বোমাবর্ষণের পর চতুর্থ মৌসুমের শুটিং বিলম্বিত হয়।

সিরিজটি আন্তর্জাতিকভাবে সর্বাধিক বিক্রিত ইসরায়েলি প্রযোজনাগুলোর একটি হয়ে উঠেছে এবং ২০২১ সালে সেরা নাটক সিরিজ বিভাগে এমি পুরস্কার অর্জন করেছে।

ইডেন প্রযোজক শুলা স্পিগেলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন এবং তাদের যৌথ প্রতিষ্ঠান ডোনা অ্যান্ড শুলা প্রোডাকশন্স ‘তেহরান’সহ আরও কয়েকটি সিরিজের মূল চালিকাশক্তি ছিল।

ইসরায়েলের সংস্কৃতিমন্ত্রী মিকি জোহর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ইডেনকে ‘ইসরায়েলি টেলিভিশন শিল্পের অন্যতম প্রধান ও প্রভাবশালী প্রযোজক’ হিসেবে উল্লেখ করেছেন। সূত্র: স্কাই নিউজ, এএফপি

কিউএনবি/অনিমা/১৬ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit