শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, ঘাতক বাসে আগুন সরকারি সহায়তা বিতরণে স্বজনপ্রীতি করা যাবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী নোয়াখালীতে মাদকবিরোধী গণসমাবেশ সংসদে কথা বলতে না দিলে বাইরে জনগণের সামনে বলব: হাসনাত আবদুল্লাহ মহেজের পাড়ায় বামনগড় গ্রামে জমিজমা নিয়ে পূর্বের শত্রুতায় বাড়ীঘর ভাংচুর ও মারপিট॥ প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠান মঙ্গলবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত দেবীগঞ্জে লটকনের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে যৌন নিপীনের অভিযোগে প্রতিবেশী গ্ৰেপ্তার আশুলিয়ায় মেম্বার পদপ্রার্থীর বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

‘দিন: দ্য ডে’ সিনেমার বাজেট ১০০ নয় ৪ কোটি

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৪৪ Time View

ডেস্কনিউজঃ বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ সিনেমার বাজেট বাংলাদেশি টাকায় ৪ কোটি টাকার কিছু বেশি। সিনেমাটির সহ-প্রযোজক ও নির্মাতা মোর্তজা অতাশ জমজম ইনস্টাগ্রামে ‘দিন দ্য ডে’ সিনেমার চুক্তিপত্র প্রকাশের পর এমন তথ্য জানা গেছে।

অনন্ত জলিল তার ‘দিন: দ্য ডে’ সিনেমার বাজেট ১০০ কোটি টাকার বেশি দাবি করে আসছিলেন। কিন্তু মোর্তজা অতাশ জমজমের প্রকাশ করা চুক্তিপত্রে দেখা গেছে, সিনেমাটির প্রকৃত বাজেট ৫ লাখ মার্কিন ডলার। ২০১৮ সালের চুক্তি অনুযায়ী যা বাংলাদেশি টাকায় ৪ কোটি টাকার কিছু বেশি।

পরিচালক এই চুক্তিপত্র প্রকাশের পাশাপাশি অনন্তের বিরুদ্ধে বকেয়া অর্থ পরিশোধ না করা, চিত্রনাট্য ও শুটিং লোকেশন পরিবর্তনসহ একাধিক অভিযোগ তুলেছেন।

মোর্তজা অতাশ জমজমের অভিযোগের ব্যাপারে অনন্ত জলিল গণমাধ্যমকে বলেন, সেই পরিচালক তো বাংলায় লিখতে পারে না। বাংলাদেশ থেকে কেউ তাকে পরিচালনা করছে। তারা চাচ্ছেন আমি যেন এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে না থাকি। আর সিনেমা না বানাই। তাদের কথায় সরে যাই। আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমি পরিচালকের সঙ্গে কথা বলে তারপর বিস্তারিত জানাব।

কিউএনবি/বিপুল/২২.০৮.২০২২/ রাত ১০.৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit