শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ছয় মাসের যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইরান কী পেল, কী হারাল? রাসুলুল্লাহ (সা.)-এর জীবনে ভারসাম্য হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পুলিৎজার জিতলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফাহমিদা আজিম

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৬৩ Time View

ডেস্কনিউজঃ এ বছর সাংবাদিকতা ও প্রকাশনায় সবচেয়ে সম্মানজনক পুরস্কার পুলিৎজার জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত সাংবাদিক ফাহমিদা আজিম। ফাহমিদাই বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম আমেরিকান যিনি পুলিৎজার পুরস্কার পেয়েছেন।

২০২১ সালের ২৮ ডিসেম্বর ইনসাইডার ওয়েবসাইটে প্রকাশিত ‘হাউ আই এস্কেপড অ্যা চাইনিজ ইন্টার্নমেন্ট ক্যাম্প’ শিরোনামের একটি সচিত্র প্রতিবেদনের জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।

‘ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্টারি’র জন্য পুলিৎজার বিজয়ী দলের সদস্য হিসেবে ফাহমিদাকে নাম ঘোষণা করেছে ইনসাইডার।

ফাহমিদা ছাড়াও বিজয়ী দলে অ্যান্থনি ডেল কোল, জোশ অ্যাডামস ও নিউ ইয়র্কের ইনসাইডারের ওয়াল্ট হিকি রয়েছেন বলে পুলিৎজার কর্তৃপক্ষের ওয়েবসাইটে জানা গেছে।

পুলিৎজার পুরস্কারকে সাংবাদিকতা ও প্রকাশনার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে মনে করা হয়।

চলতি বছরের শুরুতে ‘সামিরা সুফি’ বইয়ে ইলাস্ট্রেশনের জন্য ‘গোল্ডেন কাইট’ পুরস্কার পান ফাহমিদা।

দ্য নিউ ইয়র্ক টাইমস, এনপিআর, গ্ল্যামার, সায়েন্টিফিক আমেরিকান, দ্য ইন্টারসেপ্ট ও ভাইসসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন ফাহমিদা।

কিউএনবি/বিপুল/২২.০৮.২০২২/ রাত ১০.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit