রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

সহপাঠী হত্যার বিচারের দাবিতে সড়কে শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ২২৭ Time View

ডেস্ক নিউজ : বগুড়ার আদমদীঘিতে দশম শ্রেণীর শিক্ষার্থী ফারজানা আক্তারকে (১৬) নির্যাতন করে হত্যার ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে শিক্ষার্থীরা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। আজ সোমবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারের তিন মাথা মোড়ে যানবাহন চলাচল বন্ধ রেখে অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মৌ, মর্জিয়া, শিমু, মীম, পারভিন আক্তার ও রত্নাসহ আরো অনেকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত আসামীদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয়।

জানা গেছে, বনিবনা না হওয়ায় গত পাঁচ বছর আগে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের হারদাম গ্রামের ফেরদৌস আলীর সঙ্গে তার স্ত্রী মোর্শেদা বানুর বিবাহ বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর থেকে মোর্শেদা সান্তাহারে একটি ভাড়া বাসায় থাকেন। বাবার সাথে হারদাম গ্রামে থাকেন ফারজানা আক্তার। সে ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়াশোনা করত। তিন বছর আগে ফারজানার বাবা ফেরদৌস আলী শিল্পী বেগমকে ২য় বিয়ে করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ফারজানার বাবার ২য় বিয়ের পর থেকে তাদের সংসারে নানা ধরনের অশান্তি বিরাজ করছিল। এছাড়া ফারজানাকে বিভিন্ন সময় মানসিকভাবে তারা নির্যাতন করে আসছিল। এক পর্যায়ে বুধবার দুপুরে (১৭ আগস্ট) নিজ ঘরের আড়াঁর সঙ্গে ফারজানাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সেখানে প্রতিবেশিরা ক্রমেই জড়ো হতে থাকলে ফারজানার সৎ মা শিল্পী বেগম ও তার ছেলে শাওন কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে ফারজানার লাশ উদ্ধার করে।

গত বৃহস্প্রতিবার (১৮ আগস্ট) এ ঘটনায় নিহত ফারজানার মা মোর্শেদা বানু বাদী হয়ে সৎ মা শিল্পী বেগম (৪২) ও তার ছেলে শাওনকে (২২) আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর সহপাঠী ফারজানা হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত পূর্বক আসামীদের ফাঁসির দাবীতে প্রথম দিন রবিবার দুপুরে বিদ্যালয় চত্বরে এবং আজ সোমবার সকালে ছাতিয়ানগ্রাম তিন মাথা মোড়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করে।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, ‘শিক্ষার্থী ফারজানা আক্তার হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের জন্য তৎপরতা অব্যহত রয়েছে। শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে। ‘

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit