শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

আফ্রিদির ইনজুরি ভারতের জন্য স্বস্তি: ওয়াকার ইউনুস

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১২৫ Time View

স্পোর্টস ডেস্ক : য়া কাপের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচের এক সপ্তাহ আগেই দুঃসংবাদ পাকিস্তান শিবিরে। দলটির তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি চোটের কারণে ছিটকে গেছেন। শাহিন শাহ আফ্রিদির ইনজুরির খবর প্রকাশ হতেই ভারতীয় টপঅর্ডার ব্যাটসম্যান নিয়ে টিপ্পনি কেটেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস। 

ওয়াকার ইউনুস টুইটারে লেখেন- শাহিন শাহ আফ্রিদির ইনজুরি ভারতের টপঅর্ডার ব্যাটসম্যানদের জন্য বড় স্বস্তি। দুঃখের ব্যাপার যে, আমরা তাকে এবারের এশিয়া কাপে দেখতে পাব না। দ্রুত ফিট হয়ে ওঠো, চ্যাম্পিয়ন! গত টি-টোয়েন্টি বিশ্বকাপে গতি, সুইং আর আগ্রাসনে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছিলেন তরুণ ফাস্ট বোলার শাহিন আফ্রিদি।

সেই ম্যাচে প্রথম ওভারেই ওপেনার রোহিত শর্মাকে এলবিডব্লিউ করেন। আর নিজের দ্বিতীয় ওভারে বোল্ড করেন ভারতীয় তারকা ওপেনার লোকেশ রাহুলকে। শুরুর সেই ধাক্কা সামলে আর বড় স্কোর গড়তে পারেনি ভারত। আফ্রিদির তৃতীয় শিকার হয়ে ৫৭ রান করে সাজঘরে ফেরেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ৩ উইকেট নিয়ে পাকিস্তানের জয়ে অবদান রেখে ম্যাচসেরা হন আফ্রিদি। এবারের এশিয়া কাপেও পাকিস্তানের বড় অস্ত্র ছিল শাহিন আফ্রিদি। কিন্তু চোটের কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit