শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

কোভিড আক্রান্ত হলেন জাপানের প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার তার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সপ্তাহব্যাপী ছুটি থেকে ফিরে সোমবার স্বাভাবিক কাজকর্মে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু এর মধ্যেই তিনি কোভিড আক্রান্ত হলেন।

ফুমিও কিশিদার শনিবার থেকেই জ্বর এবং সর্দি দেখা দেয়। মন্ত্রিসভার এক মুখপাত্র রোববার সকালে পিসিআর টেস্টের মাধ্যমে তার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানান।

জাপানে এরই মাঝে করোনাভাইরাসে সংক্রমণ ফের বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে দেশটি। এই সময়ের মধ্যে মারা গেছেন ২৮৩ জন। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন দুই লাখ ৫৫ হাজার ৮১০ জন।

এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক কোটি ৬৬ লাখ ৭৮ হাজার ৮৬৩ জনে। তাদের মধ্যে মারা গেছেন ৩৬ হাজার ৫১৭ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ৪৬ লাখ ৮৫ হাজার ২৬৫ জন।

কিউএনবি/অনিমমা/২১.০৮.২০২২/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit