বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

এশিয়া কাপ থেকে ছিটকে পড়ে হতাশ আফ্রিদি যা বললেন

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৩২ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়ার ক্রিকেটীয় শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ শুরুর এক সপ্তাহ আগেই সমর্থকদের বড় এক দুঃসংবাদ দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

চোট  সেরে না ওঠায় শাহিন শাহ আফ্রিদিকে পাচ্ছে না দলটি। দলের প্রধান পেস অস্ত্রকে ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে বাবর আজমদের।

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, সবশেষ স্ক্যান আর রিপোর্ট দেখে মেডিকেল উপদেষ্টা কমিটি আর দলের সঙ্গে থাকা বিশেষজ্ঞরা আফ্রিদিকে ৪-৬ সপ্তাহ বিশ্রাম দেওয়ার বিষয়ে একমত হয়েছেন। তারা জানিয়েছেন, এশিয়া কাপ তো বটেই; আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলা হবে না আফ্রিদির।  

এদিকে এশিয়া কাপ থেকে ছিটকে পড়ার খবরে প্রচণ্ড হতাশ হয়েছেন আফ্রিদি।  সে কথা জানিয়ে পাকিস্তানের প্রধান মেডিকেল কর্মকর্তা ডা. নাজিবুল্লাহ সুমরু বলেছেন— ‘আমি আফ্রিদির সঙ্গে কথা বলেছি, সে এই খবর শুনে খুবই হতাশ। তবে সে একজন সাহসী তরুণ যে তার দেশ ও দলের সাহায্য করার জন্য আরও শক্তিশালী হয়ে ফিরে আসার প্রতিজ্ঞা করেছে।’ 

শুধু আফ্রিদি নিজেই নন; হতাশ পাকিস্তানি সর্মথকরাও।  অনেকে মনে করছেন, দলের পেস আক্রমণের সেরা অস্ত্র না থাকায় পাকিস্তান এবার তেমন সুবিধা করতে পারবে না। 
তবে সমর্থকদের থেকে হতাশার অনুভূতি লুকালেন আফ্রিদি।  এ পাকিস্তানি পেসার জানালেন, তিনি না খেললেও ভালো ফলের জন্য দলের বাকিরাই যথেষ্ঠ।

শনিবার টুইটারে এক পোস্টে শাহিন শাহ আফ্রিদি লিখলেন, ‘আমাদের দলে যে ১১ জন খেলেন, তারা সবাই ম্যাচ উইনার। আসন্ন এশিয়া কাপে আমাদের দলের জন্য শুভকামনা। সমর্থকদের উদ্দেশ্যে বলব— আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। ইনশাআল্লাহ আমি দ্রুতই ফিরব।’

 
উল্লেখ্য, শ্রীলংকা সফরের প্রথম টেস্টে হাঁটুতে চোট পান আফ্রিদি। টেস্টের ৪র্থ দিনে মাঠ ছাড়েন তিনি। দ্বিতীয় টেস্টে মাঠেই নামেননি আফ্রিদি। স্ক্যান রিপোর্ট বলছে— পায়ের লিগামেন্টে টান লেগেছে তার।  যার কারণে দৌড়াতে পারছেন না তিনি।  

তথ্যসূত্র: ক্রিকইনফো

কিউএনবি/অনিমমা/২১.০৮.২০২২/দুপুর ১২.৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit