রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
আখেরি মোনাজাতে শেষ হলো লালমনিরহাট জেলা ইজতেমা, অংশ নিলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু কোম্পানীগঞ্জে সড়কে আগুন-গাছ ফেলে অবরোধের চেষ্টা, গ্রেপ্তার ৫ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যে ঠেকাতে রাজপথে থাকবে ১২ দলীয় জোট  ১৭ বছরে এক মাদরাসায় হাজার হাফেজ  মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫ ১৬ ডিসেম্বর ঘিরে দেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে, তাদের দেশপ্রেম কতটুকু, জনগণই তা বিবেচনা করবে——— ত্রাণমন্ত্রী দুলু নেত্রকোণায় কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকি যে ৬ লক্ষণ বলছে, ৫২ বছর পর রেলিগেটেড হতে যাচ্ছে ইউনাইটেড মালয়েশিয়ায় ফুল ডিস্ট্যান্স ‘আয়রনম্যান’ সম্পন্ন করলেন বাংলাদেশের সজীব পদ্মা সেতুর টোল প্লাজায় অবরোধ, সংঘর্ষ-ভাঙচুর ও অগ্নিসংযোগ, যুবলীগ কর্মী নিহত

বঙ্গোপসাগরে নিখোঁজ ১১ জেলে ভারতে

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ২৩২ Time View

ডেস্কনিউজঃ বঙ্গোপসাগরে বৈরি আবহাওয়ায় ঝড়ের কবলে ডুবে যাওয়া মাছধরা ট্রলার থেকে নিখোঁজ থাকা ১১ জেলের ভারতে সন্ধান পাওয়া গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন আলীপুর কুয়াকাটা মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা। তিনি জানান, ভারতের সাউথ সুন্দরবন ফিসারম্যান আ্যন্ড ফিস ওয়ার্কাস ইউনিয়ন উদ্ধারকৃত জেলেদের তথ্য তাকে জানিয়েছে এবং ছবিসহ পাঠিয়েছে। এর মধ্যে জেলে জসিম মাঝির বাড়ি ভোলার চরফ্যাশনে। এছাড়া ইব্রাহীম, ফজলু চৌকিদার, জামাল সরদার, কামাল হাওলাদার, ইউসুফ হাওলাদার, কাশেম মুসুল্লি, আবুল কালাম, আব্বাস গাজী সাজু, আকবর হোসেন এদের বাড়ি মহিপুর থানার বিভিন্ন ইউনিয়নে।

আনসার উদ্দিন মোল্লা জানান, নিখোঁজ জেলেদের উদ্ধার তৎপরতায় কন্ট্রোলরুমে সবসময় যোগাযোগ রাখা হচ্ছে। আমাদের সাতটি ট্রলার এখনও নিখোঁজ রয়েছে। ভারতীয় মৎস্য ইউনিয়নের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। আরও কোন নিখোঁজ জেলেদের সন্ধান পেলে তারা আমাদের অবহিত করবেন।

অপরদিকে বঙ্গোপসাগরের ঢেউয়ে ট্রলারের তলা ফেটে ডুবে যাওয়া কক্সবাজারের এফবি আমজাদ নামের একটি ট্রলারের ১৭ জেলে উদ্ধার হয়েছে চালনার বয়া এলাকা থেকে। শুক্রবার বিকেল চালনাবয়া এলাকা থেকে ফিরে আসা অন্য একটি ট্রলার এফ বি সাগরকন্যা তাদেরকে শনিবার বিকেলে মৎস্য বন্দর মহিপুরে নিয়ে আসে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার আবুল খায়ের বলেন, নিখোঁজ জেলেদের মধ্যে ১১ জন ভারতে উদ্ধার হয়েছে। এছাড়া কুয়াকাটা সংলগ্ন দক্ষিণ উপকূলে নিখোঁজ জেলেদের মধ্যে থেকে একজন ছাড়া বাকি সবাই উদ্ধার হয়েছে বলেও জানান তিনি।

কিউএনবি/বিপুল/২০.০৮.২০২২/ রাত ১০.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit