মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

রণবীরকে নিয়ে শাহরুখের কথা মিলে গেল

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১৫৬ Time View

বিনোদন ডেস্ক : বহু পুরোনো সেই ভিডিও ক্লিপ ভাইরাল হতে রণবীর-বিতর্ক উসকে উঠল আবার। ‘কফি উইথ করণ’-এ সেবার অতিথি ছিলেন শাহরুখ খান। করণ জোহরের সঙ্গে র‍্যাপিড ফায়ার রাউন্ডে বলিউড বাদশাকে বলতে শোনা যায়, ‘পোশাক পরা  না-পরা দুটির মধ্যে যেকোনো একটি কারণে রণবীরকে থানায় যেতে হতে পারে।’

সেই কথাই মিলে গেল অক্ষরে অক্ষরে। অশ্লীলতার দায়ে রণবীরের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এক নারী আইনজীবী। সেই অভিযোগের ভিত্তিতেই অভিনেতাকে ডেকে পাঠায় মুম্বাই পুলিশ। এক ফ্যাশন পত্রিকার জন্য অনাবৃত হয়ে বিভিন্ন ভঙ্গিতে ফটোশুট করেন রণবীর। জুলাই মাসে এমন এক গুচ্ছ ছবি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় পক্ষে-বিপক্ষে তুমুল বিতর্ক।

সাহসিকতা না অপরাধ, তা নিয়ে তৈরি হয় বিতর্ক। রণবীরের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ হয় থানায়। এর পরিপ্রেক্ষিতেই আগামী ২২ আগস্টের মধ্যে তাকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ। এ পরিস্থিতিতে শাহরুখের পুরোনো ভিডিও সামনে আসায় আবারও আগুনে ঘি পড়ল।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit