রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥ ফুলবাড়ীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসুচি অনুষ্ঠিত॥ হাসান-মিরাজে অস্ট্রেলিয়ার দুর্গে বাংলাদেশের পতাকা ‘বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে’—তানজিদকে নিয়ে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে ঢাকার ৩ শর্ত অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী শাপলা চত্বরে হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান॥-এমপি জাহাঙ্গীর

মাটিরাঙ্গায় পুলিশের অভিযানে ১২ লাখ ৯৬ হাজার  টাকার ভারতীয় শাড়ি উদ্ধার; আটক-২

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১৭২ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা প্রায় ১৩ লাখ টাকা মুল্যের ২২৮ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানা পুলিশ। শনিবার (২০ আগষ্ট) সকালের দিকে মাটিরাঙ্গার ওয়াসু হেডম্যান পাড়া সংলগ্ন চেয়ারম্যানপাড়া  ও ১০নম্বর এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করা হয়। এসময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক ও ভারতীয় শাড়ি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। 

আটককৃতরা হলেনন, মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের মিস্ত্রিপাড়ার বাসিন্দা মো. আব্দুল মান্নানের ছেলে মো. রুবেল (২৯)   ৩নং ওয়ার্ডের কাজীপাড়ার বাসিন্দা মো. আব্দুর রহিমের ছেলে মো. রাসেল (২৭)। মাটিরাঙ্গা থানা পুলিশ জানায়, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ভারতীয় শাড়ী মাটিরাঙ্গার ওয়াসু হেডম্যান সংলগ্ন চেয়ারম্যানপাড়া এলাকা থেকে চট্টগ্রামে পাচারের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ভোর বেলায় অভিযান চালায় মাটিরাঙ্গা থানা পুলিশ। অভিযানকালে একটি ঘরে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি ৬০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এসময় মো. রুবেল (২৯) নামে একজনকে আটক করা হয়।

এদদিকে সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গার ১০নম্বর এলাকায় একটি মিনিট্রাকে অভিযান চালিয়ে ১৬৮ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এসময় ভারতীয় শাড়ি পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ট্রাক চালক মো. রাসেল (২৭) কে আটক করা হয়। ভারতীয় শাড়ি পাচারকাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী’র নেতৃত্ব পরিচালিত পৃথক এ অভিযানে মাটিরাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আমজাদ হোসেন, উপ-পরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেন, উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম পটোয়ারী ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুল আরেফীন অংশগ্রহন করেন।

এ ঘটনায় চোরাকারবারী মো. রুবেল ও মো. রাসেলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ   (ওসি) মুহাম্মদ আলী বলেন, মাদক ব্যবসায়ী ও চোরা কারবারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত ভারতীয় শাড়ির বাজারমূল্য ১২ লাখ ৯৬ হাজার টাকা বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit