শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

যে কারণে এরদোগানের ভূয়োসী প্রশংসা করলেন জেলেনস্কি

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ভূয়োসী প্রশংসা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাতিসংঘের উদ্যোগে তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির সুযোগ করে দেওয়ায় এরদোগানকে প্রশংসায় ভাসান তিনি। খবর আনাদোলুর।

শুক্রবার এক ভিডিওবার্তায় জেলেনস্কি এ প্রশংসা করেন। এতে তিনি বলেন, তুরস্কের এ মধ্যস্থতার কারণে বিশ্বের খাদ্য সংকট মিটাতে যুদ্ধাবস্থায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে ইউক্রেন।

ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, আমার সঙ্গে আজ (শুক্রবার) তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের দীর্ঘক্ষণ ফোনালাপ হয়েছে। ইউক্রেনের স্বাধীনতার পক্ষে সমর্থন দেওয়ায় তার প্রতি আমরা কৃতজ্ঞ। এরদোগানের সঙ্গে অর্থনীতি, জ্বালানি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়েও আমার আলাপ হয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৃহস্পতিবার ইউক্রেন সফরে যান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

দেশটির লেভিভ শহরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকও করেছেন তিনি।

জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর এরদোগান বলেছেন, তার বিশ্বাস ‘আলোচনার মাধ্যমে এ যুদ্ধের অবসান হবে’।

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit