শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

এক জাবাভোল মাছে ২ লাখ টাকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১৮৪ Time View

ডেস্কনিউজঃ বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে সাড়ে ১৯ কেজি ওজনের একটি জাবাভোল মাছ। বৃহস্পতিবার সন্ধ্যায় ‘এফবি আলাউদ্দিন’ফিশিং ট্রলারের জালে মাছটি ধরা পড়ে।

শুক্রবার সকালে বাগেরহাটের কেবি ফিশারিঘাটের অনুপ কুমারের আড়তে মাছটি বিক্রির জন্য তোলা হয়। পরে কেজি প্রতি ৯ হাজার ৭৪৩ টাকা দামে ১ লাখ ৯০ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন বাগেরহাটের মাছ ব্যবসায়ী মো. অলিল খলিফা। এ সব খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করে।

ফিশিং ট্রলার এফবি আলাউদ্দিনের মাঝি জাফর বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় লোকালয়ে ফেরার আগে আমরা জাল তুলতে শুরু করি। এ সময়ে জালে ধরা পড়ে সাড়ে ১৯ কেজি ওজনের একটি জাবাভোল মাছটি। এই মাছের ঔষধি গুণ থাকার কারণে এর মূল্য অনেক বেশি।

শেখ হাসিনা সব ধর্মাবলম্বীদের নিরাপদ আশ্রয়: প্রাণিসম্পদ মন্ত্রীশেখ হাসিনা সব ধর্মাবলম্বীদের নিরাপদ আশ্রয়: প্রাণিসম্পদ মন্ত্রী
মাছ ব্যবসায়ী অলিল খলিফা জানান, জাবাভোল মাছের মন ৫ লাখ টাকা। সেই হিসেবে সাড়ে ১৯ কেজি ওজনের মাছটি ১ লাখ ৯০ হাজার টাকায় কিনেছি। এখন এই মাছটি বরফ দিয়ে পিরোজপুর জেলার পাড়েরহাট মৎস্য বন্দরে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে বিক্রির জন্য চট্টগ্রামে পাঠানো হবে। আশা করি, মাছটি থেকে আমি ৫০ হাজার টাকার লাভ করতে পারবো।

বাগেরহাটের কেবি ফিশারিঘাট আড়তদার সমিতির সভাপতি শেখ আবেদ আলী বলেন, জাবাভোলা মাছ খুব একটা পাওয়া যায় না। এই মাছের ঔষধি গুণ থাকায় দেশ বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। ব্যবসায়ীদের কাছ থেকে ওষুধ উৎপাদন কোম্পানিগুলো এই মাছ চড়া মূল্যে কিনে নেয়।

কিউএনবি/বিপুল/১৯.০৮.২০২২/ রাত ৯.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit