শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস

‘অনেক কামিয়েছেন, এ বার বিশ্রাম করুন’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৭৪ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে রাজত্ব করছেন তিন খান। শাহরুখ, সালমান, আমির- তিন খানকেই আর সহ্য করতে পারছে না দেশ? আমির খানের ‘লাল সিংহ চড্ডা’, অক্ষয়ের ‘রক্ষা বন্ধন’-এর পর ডোবার আশঙ্কা শাহরুখ খানের ‘পাঠান’-এরও।

সিনেমাটি মুক্তি পাবে পরের বছর। তার আগেই বয়কটের ডাক ওঠেছে পঠানের ক্ষেত্রেও। 

শাহরুখের এক পুরনো বক্তব্যের জেরেই নাকি নতুন করে সমস্যার সূত্রপাত। সেই ভিডিও সম্প্রতি সামনে এনেছেন এক দল সমালোচক।

কী বলেছিলেন শাহরুখ? শোনা যায়, দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলেছিলেন তিনি। ভিডিযও বন্দি এক সাক্ষাৎকারে হিন্দি ছবির মন্দা প্রসঙ্গে বাদশাকে বলতে শোনা যায়, ‘দেশে বেশিমাত্রায় অসহিষ্ণুতার ছবি ধরা পড়ছে। ক্রমশই এটা বাড়ছে।’

সেই ভিডিও নিমেষে ভাইরাল হতে সমালোচনার মুখে পড়েন শাহরুখ। এক দল বললেন, ‘এতই যখন অসহিষ্ণুতা, শাহরুখ খান দেশ ছেড়ে চলে যাচ্ছেন না কেন?’

আর এক দলের বক্তব্য, ‘খেলা শেষ। সালমান, শাহরুখ, আমির- তিন খানই যথেষ্ট কামিয়েছেন। এ বার বিশ্রাম করুন।’

যদিও এ ধরনের নেতিবাচক মন্তব্যের তীব্র প্রতিবাদ করলেন শাহরুখের অনুরাগীরা। অহেতুক নেতিবাচক প্রতিক্রিয়া না জানানোর অনুরোধ রাখলেন তারা। এক ভক্ত লিখলেন, ‘গোটা ভারত অপেক্ষা করছে ‘পাঠান’-এর জন্য!’ সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/১8 অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit