শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস

২১৫ কোটির আর্থিক তছরূপের মামলার ধাক্কায় জ্যাকলিন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৩৬ Time View

বিনোদন ডেস্ক : সুকেশ চন্দ্রশেখরের চাঁদাবাজির কোটি কোটি টাকায় ফূর্তি করেছেন জ্যাকলিন! বিস্ফোরক অভিযোগ নায়িকার বিরুদ্ধে, সূত্রের খবর ইডির চার্জশিটে অভিযুক্ত তালিকায় নাম রয়েছে অভিনেত্রীর। 

জ্যাকলিনের ‘কান্নায়’ মন ভিজলো না ইডি কর্মকর্তাদের! ২১৫ কোটির আর্থিক তছরূপের মামলায় ইডির চার্জশিটে অভিযুক্ত তালিকায় নাম রয়েছে অভিনেত্রীর, এমনটাই খবর ইডি সূত্রের।

কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার জেরে গত কয়েকমাসে বারবার ইডির জেরার মুখে পড়েছেন। জুন মাসের শেষেও ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন সুকেশের ‘গার্লফ্রেন্ড’ জ্য়াকলিন। 

আজই এই মামলার চার্জশিট দাখিল করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা যাচ্ছে, সেই চার্জশিটে ইডি স্পষ্ট জানিয়েছে জেলবন্দি জালিয়াত সুকেশ চন্দ্রশেখরের থেকে লাভবান হয়েছেন জ্যাকলিন।

সুকেশের চাঁদাবাজির প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করেছেন অভিনেত্রী। যার মধ্যে ৭ কোটি টাকারও বেশি সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে ইডি।

জানা যাচ্ছে, এখনই ইডির হাতে অভিনেত্রী গ্রেফতার না হলেও তার বিদেশে যাতায়াত সম্পূর্ণরূপে নিষিদ্ধ হবে। আগেও অভিনেত্রীকে দেশ ছাড়তে নিষেধ করেছিল ইডির  বিশেষ আদালত, তবে শ্যুটিং-এর কাজে আদালতের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে বিদেশে গিয়েছিলেন এই শ্রীলঙ্কান সুন্দরী। 

সূত্র: হিন্দুস্তান টাইমস 

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit