শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস

রুশদির পর নিশানায় তসলিমা! আতঙ্কে লেখিকা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৪৬ Time View

বিনোদন ডেস্ক : নিউ ইয়র্কে সদ্য ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত সালমান রুশদি। মৃত্যুর সঙ্গে পাঞ্জাব লড়ছেন বিখ্যাত সাহিত্যিক। পরবর্তী নিশানা তিনি নন তো? এই ভেবেই বেশ অস্বস্তিতে লেখিকা তসলিমা নাসরিন। নিজেই জানিয়েছেন, বারবার প্রাণনাশের হুমকিতে তিনি আতঙ্কিত।

ধর্মীয় ইস্যুতে মুখ খুলে বহুবার বিপাকে পড়তে হয়েছে বাংলাদেশি লেখিকাকে। তার বিরুদ্ধে কখনও জারি হয়েছে ফতোয়া তো কখনও ধার্য হয়েছে মাথার দাম। কিন্তু সালমান রুশদির ঘটনার পর যেন একটু বেশিই চিন্তিত হয়ে পড়েছেন ‘সাহসী’ তসলিমা। কারণ গত ১৩ আগস্ট পাকিস্তানে এক বিরাট সভায় মুসলিম ধর্মগুরু নতুন করে তসলিমাকে (Taslima Nasreen) ‘হত্যা’র কথা উল্লেখ করেছেন!

পাকিস্তানে যেভাবে  তার নাম করে খুনের হুমকি দেওয়া হয়েছে, তা নিয়ে উদ্বেগে তসলিমা। লেখিকা বলেন, “এর আগেও আমার বিরুদ্ধে অনেক ফতোয়া জারি হয়েছে। কিন্তু এমন ভরা জনসভায় প্রথমবার আমার নাম উল্লেখ করে আমাকে হত্যার কথা বলা হল। এই ঘটনার পর কে না আতঙ্কিত হবে? আমার টুইটার অ্যাকাউন্টে চোখ রাখলেই বুঝতে পারবেন, রুশদির ঘটনার পর অনেকেই লিখছে, পরবর্তী নিশানা আমি। টুইটগুলো রেখে দেওয়া উচিত নাকি মুছে ফেলব, বুঝতে পারছি না। হয়তো রেখে দেওয়াই ভাল। কারণ আমার সঙ্গে সত্যিই এমন কিছু ঘটে গেলে মানুষ অন্তত জানতে পারবে। আমারও নিরাপত্তা রয়েছে। কিন্তু রুশদির যা হল, তারপর তো নিরাপত্তাহীনতা অনুভূত হতেই পারে।”

উল্লেখ্য, ১৫ আগস্ট তসলিমার একটি টুইট ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। ‘‘তোমরা মানুষ খুন করো?’’ স্বাধীনতা দিবসে এমনই একটি টুইট করেছিলেন তসলিমা। সেখানেই জনৈক জেন শেখের টুইট জুড়ে তিনি তুলে ধরেছিলেন তাকে হুমকি দেওয়ার বিষয়টি। ওই টুইটে তিনটি ছুরির ছবি দিয়ে তসলিমাকে ট্যাগ করে লেখা ছিল ‘‘পরের নিশানা তুমি।’’ আসলে সালমান রুশদি ছুরিকাহত হওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, এমন আঁটসাট নিরাপত্তার বেড়াজাল ভেদ করে রুশদির উপরে সফলভাবে হামলা করার পরে মৌলবাদীরা উল্লসিত হয়ে নতুন উদ্যমে ঝাঁপাবে। তারপরই প্রাণনাশের হুমকি পান তিনিও।

সূত্র: সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit