সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
খালি হাতে ফিরলেও ভবিষ্যতের স্বপ্ন দেখছে জর্ডান বিশ্বকাপকে বিদায় জানালেন হুগো ব্রুস এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’

ঢাবিতে বঙ্গবন্ধুর দুর্লভ ও ঐতিহাসিক ছবি নিয়ে  আলোকচিত্র প্রদর্শনী

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৪৪ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর দুর্লভ ও ঐতিহাসিক ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। রোববার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ‘মহাকালের খেরো খাতায় বঙ্গবন্ধু’ শীর্ষক  এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডুজার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী,  শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মামুন তুষার, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেলসহ সাংবাদিক সমিতির সদস্যরা। আলোকচিত্র প্রদর্শনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ, পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ, বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন ছবি প্রদর্শন করা হয়।

আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনীতে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, শোক দিবস উপলক্ষে অনেকেই বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে। তার মধ্যে সাংবাদিক সমিতির যে আয়োজন তা দলিলভিত্তিক ও ব্যতিক্রমধর্মী। এ আয়োজন সবার জন্য উন্মুক্ত হওয়ায় গণসম্পৃক্ততাও রয়েছে। ইতিহাস জানার জন্য এ ধরনের আয়োজন প্রশংসার দাবিদার। সংক্ষিপ্ত পরিসরে এ ধরনের চিত্র প্রদর্শনী গভীরভাবে আমাদের সামনে ইতিহাসকে তুলে ধরে। উপাচার্য বঙ্গবন্ধুর দুর্লভ ও ঐতিহাসিক ছবি সংগ্রহ করে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজনকে অভিনব পদ্ধতিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের কৌশল আখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রশংসা করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit