শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস

‘যাকে ইচ্ছা ভালোবাসার, মন মতো পোশাক পরার স্বাধীনতা যেন পাই’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৩৯ Time View

বিনোদন ডেস্ক : শুরু থেকেই বিতর্ক, সমালোচনার আতঙ্কে মুখে কুলুপ না এঁটে মিমি নিজের কথা বলেছেন। নিজের মতো করে ছক ভেঙেছেন বারবার। অভিনেত্রীদের যোগ্য সম্মান বা পারিশ্রমিকের জন্য লড়াই হোক বা লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ— সব ক্ষেত্রেই তিনি সরব। মিমি চক্রবর্তীর কাছে স্বাধীনতার অর্থ কী? স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সে কথাই জানিয়ে দিলেন সংসাদ সদস্য ও টালিউড অভিনেত্রী।

সোমবার ইনস্টাগ্রামে একটি সংক্ষিপ্ত ভিডিও পোস্ট করেন মিমি। সেখানেই নিজের সব বক্তব্য রেখেছেন তিনি। বললেন, আশা করি, আমরা সকলে যেন প্রত্যেক দিন প্রকৃত অর্থে স্বাধীনতা খুঁজে পাই। নিজেদের কথা বলার স্বাধীনতা যেন পাই। যাকে ইচ্ছা ভালোবাসার, মনের মতো নিজেকে গড়ে তোলার স্বাধীনতাও যেন পাই।

শুরু থেকেই বিতর্ক, সমালোচনার আতঙ্কে মুখে কুলুপ না এঁটে মিমি নিজের কথা বলেছেন। নিজের মতো করে ছক ভেঙেছেন বারবার। অভিনেত্রীদের যোগ্য সম্মান বা পারিশ্রমিকের জন্য লড়াই হোক বা লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ— সব ক্ষেত্রেই তিনি সরব। স্বাধীনতা দিবসে ভেদাভেদহীন এক সমাজের স্বপ্ন দেখেছেন সাংসদ-অভিনেত্রী। যেখানে ইচ্ছে মতো পোশাক পরার, নিজের মতো করে দেশকে ভালোবাসা স্বাধীনতা থাকবে। তার কথায়, যা কিছু আমাদের বৈচিত্রের মাঝে ঐক্যকে নষ্ট করতে পারে, সেগুলি থেকেও যেন আমরা স্বাধীনতা পাই।

স্বাধীনতা দিবস উপলক্ষে মিমির এই উদ্যোগের প্রশংসা করেছেন অনুরাগীরা। পোস্টের কমেন্ট বক্সে শুভেচ্ছা বার্তা দিয়েছেনে অনেকেই। রোববার হাতে তেরঙা নিয়েও লেন্সবন্দি হয়েছিলেন অভিনেত্রী। বিবরণীতে লেখেন, আমাদের দেশ, আমার সম্ভ্রম, আমার গর্ব। ২০১০ সালে ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারের হাত ধরে মিমির অভিনয়ে শুরু হয়। ধারাবাহিকের পর কাজ শুরু করেন বড় পর্দায়। এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ২০১৯ সালে শুরু হয় তার রাজনৈতিক সফর। একাধারে অভিনেত্রী এবং সাংসদ। দুই দায়িত্বই মন দিয়ে পালন করছেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit