শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস

হিরো আলমের সঙ্গে অভিনয় প্রসঙ্গে যা বললেন মিশা সওদাগর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৭৩ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি বেসুরে রবীন্দ্রসংগীত গাওয়ার অভিযোগে হিরো আলমকে ডেকে নেওয়া ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। সেখানে তাকে নানান বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। 

মুচলেকা দিয়ে ডিএমপির অফিস থেকে বের হওয়ার পর বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়। 
 
এর মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেন হিরো আলম। তাকে নিয়ে আরব নিউজ, খালিজ টাইমস, ফ্রান টোয়েন্টিফোর, এএফপি, বিবিসি ওয়ার্ল্ডে সংবাদ প্রচার করা হয়। 

এবার হিরো আলম নিয়ে কথা বললেন জনপ্রিয় খলঅভিনেতা মিশা সওদাগর। হিরো আলমের সঙ্গে সিনেমায় অভিনয় করতে কোনো আপত্তি নেই বলে জানান এ অভিনেতা।

এক সাক্ষাৎকারে মিশা সওদাগর বলেছেন, ‘হিরো আলম জানে নিজেকে কীভাবে ফোকাসে আনতে হবে। সে অবশ্যই ট্যালেন্ট। এখন সেটি আন্তর্জাতিক রূপ নিয়েছে। তার (হিরো আলম) সঙ্গে স্ক্রিন শেয়ার না করার কিছু নেই। সে মানুষ তো। যদি আমার ক্যারেক্টার পছন্দ হয় অবশ্যই করব। সঙ্গে দেখব, সেখানে আর কে কে অভিনয় করছে। সে (হিরো আলম) তো অভিনয় করছে, পর্নোগ্রাফি করে না।’

তবে কি হিরো আলম বাংলাদেশের শীর্ষ তারকাদের অন্যতম? গুগল সার্চে এমনটিই দেখা যাচ্ছে।

এ বিষয়ে আপত্তি জানালেন মিশা। বললেন, ‘তাকে বাংলাদেশের শীর্ষ তারকা বললে, সেটি অবশ্যই বিব্রতকর।’ 

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে প্রার্থী হয়েও আলোচনায় জন্ম দেন হিরো আলম। তবে তার মিউজিক ভিডিওতে মডেল হওয়া, অভিনয়, গান গাওয়া বেশিরভাগ ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দেয়।

কিউএনবি/অনিমা/ ১৫.০৮.২০২২/বিকাল ৪.০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit