রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

সরকার নিজের কবর নিজেই খোদাই করেছে : কর্নেল অলি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৪০ Time View

ডেস্ক নিউজ : ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নিজের কবর নিজেই খোদাই করেছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। আজ শনিবার (১৩ আগস্ট) রাজধানীর এফডিসি সংলগ্ন এলডিপির পার্টি অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। অলি আহমদ বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলকারী নিশিরাতের জনবিচ্ছিন্ন সরকার মনে করে, আওয়ামী লীগ হলো দেশের সব কিছুর মালিক-মোক্তার। আওয়ামী লীগ এবং তাদের অঙ্গসংগঠনের সদস্যরা হলো এর স্বত্বাধিকারী।

তিনি বলেন, গত ১৩ বছর দেশে মানবাধিকার, ন্যায়বিচার, সুশাসন এবং জবাবদিহিতা নাই বললেই চলে। এর সুযোগ নিয়ে অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং কিছুসংখ্যক দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারী একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। এলডিপির এই শীর্ষ নেতা বলেন, তারা (আওয়ামী লীগ সরকার) সুপরিকল্পিতভাবে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান এবং সংস্থাকে ধ্বংস করে দিয়েছে। বর্তমানে কোনো সংস্থা বা প্রতিষ্ঠান প্রশ্নবিদ্ধের ঊর্ধ্বে নয়। অনেকেই বর্তমান সরকারের পূজারি হিসেবে কাজ করছে। সরকারি পৃষ্ঠপোষকতায় মাদক, অসামাজিক কার্যকলাপ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।  

অলি আহমদ বলেন, দুর্নীতি, অন্যায়, অবিচার এবং নির্যাতন সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এমনকি সর্বনিম্ন স্তরে খাজনা দিতে গেলেও ঘুষ দিতে হয়। সামগ্রিকভাবে সমাজ ধ্বংসের শেষ দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। সরকার নিজের কবর নিজেই খোদাই করেছে। অলি আরো বলেন, সরকার ভিক্ষার ঝুলি নিয়ে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি এবং বিভিন্ন দেশের দ্বারে দ্বারে ভিক্ষা করে ঘুরছে। কয়েক মাস আগেও তুলনামূলকভাবে পার্শ্ববর্তী ভারতের অর্থনীতি আমাদের চেয়ে অনেক খারাপ ছিল। কিন্তু বর্তমানে তারা আমাদের চেয়ে এগিয়ে গেছে। অথচ কয়েক মাস আগেও আমাদের অর্থনীতি ছিল সন্তোষজনক। দুঃখের বিষয় হলো, চাটুকার, দুর্নীতিবাজ, দায়বদ্ধহীনতা, বিনা ভোট, নিশিরাতের নির্বাচন, আত্ম-অহংকার এবং আমিত্ববোধ আগামীতে এই সরকারের পতনের মূল কারণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

সরকার বর্তমান অবস্থা থেকে বেরিয়ে আসতে সবার সঙ্গে পরামর্শ করে, একটি নির্দলীয় সরকার গঠন করে নিরাপদে প্রস্থান করবে বলে মনে করেন অলি আহমদ বীরবিক্রম। সংবাদ সম্মেলনে আরো ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির, অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহমুদ মোর্শেদ, অ্যাডভোকেট খাইরুল কবির পাঠান, হামিদুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit