বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু ‘মাদকের মামলায় ফাঁসিয়ে দেব’, আন্দোলনকারীদের হুমকির অভিযোগে মুম্বাই পুলিশ সদস্য বরখাস্ত তিন হাজার বছরের পুরোনো গহনা পরে সমালোচনার মুখে জেনডেয়া উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান প্রণালিতে সরাসরি গোলাবর্ষণের মহড়া চীনের কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর প্রশ্নপত্র ফাঁসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : মোদি হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন?

‘বেনিফিট অব ডাউট’ সাকিবের সঙ্গে যায়?

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১০৯ Time View

 স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান আর বিতর্ক যেন এক মায়ের দুই সন্তান।  তাকে বাংলাদেশের প্রাণও বলা হয় আবার বলা হয় তিনি কেবল নিজের জন্য খেলেন।

তবে সমালোচনাকে গায়ে না মেখে সাকিব বরাবরই নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন। তবে এবার সেটি পারলেন না।

বিসিবি সভাপতি হুশিয়ারিতে ১০ কোটি টাকার চুক্তি ছাড়লেন দেশসেরা অলরাউন্ডার। 

তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে।  কেন জুয়াড়ি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে জড়িয়ে গেলেন সাকিব?

বাংলাদেশের আইনে যেকোনো ধরনের বাজি, জুয়া নিষিদ্ধ। দেশের আইন যেখানে এমন, সেখানে দেশের একজন শীর্ষ ও অভিজ্ঞ ক্রিকেটার কীভাবে একটি বেটিং প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হলেন, সেটি নিয়ে প্রশ্ন সবার।

এদিকে, চুক্তি বাতিল করে ফিরে আসায় পুরষ্কারই পেতে যাচ্ছেন সাকিব।  যেখানে ক্রিকেটে নিষিদ্ধ হবার হুশিয়ারি পেয়েছিলেন সেখানে ফিরেছেন এশিয়া কাপ একাদশে।  সঙ্গে টি-টোয়েন্টি অধিনায়কত্বও পেতে পারেন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, তিনি হয়তো এবার টেস্ট অধিনায়ক সাকিবকে ‘বেনিফিট অব ডাউট’ দেবেন। 

বোর্ডের অন্যান্য কর্মকর্তারাও সাকিবের কাঁধে নেতৃত্বের ভাড় ছাড়ার পক্ষে।

যেমন বেটউইনারকাণ্ডে সাকিবের তেমন দোষই দেখেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। 

সাবেক উইকেটকিপার-ব্যাটার বলেছেন, ‘আমি এ ব্যাপারে সাকিবকে খুব বেশি দোষারোপ করব না।’  

এতো বিশাল ছাড় ও পুরষ্কার দিলেও এবার বেশ ক্ষুব্ধ বিসিবি সভাপতি।

তিনি বলেছেন, কেন সাকিব এমন কাণ্ড ঘটালেন, বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলেন।  তার ব্যাখ্যা চাইবেন সাকিবের কাছে।

শনিবার দেশে ফিরে সেই জবাব দেবেন সাকিব। 

এদিকে  জুয়াড়ি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে সেটি বাতিল করতে বাধ্য হওয়া একজন খেলোয়াড়কে জাতীয় দলের অধিনায়ক হিসেবে রাখাটা ঠিক হবে কি না? সে প্রশ্ন রয়েই যাচ্ছে। 

দেশের ক্রিকেটপ্রেমীদের মন্তব্য, ‘বেনিফিট অব ডাউট’ বিষয় কী! এটা সাকিবের মতো একজন সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে যায়!

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit