শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস

কাজের চেয়ে আমার প্রেম নিয়ে মানুষের আগ্রহ বেশি: রাশমিকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ১৬৯ Time View

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী তারকা রাশমিকা মন্দানার সঙ্গে সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। এই গুঞ্জন বিয়ে পর্যন্ত গড়িয়েছে। একসঙ্গে অবকাশ যাপনে দেখা গেলেও প্রকাশ্যে প্রেমের কথা স্বীকার করেননি দুজনের কেউই। এ বছরের শুরুর দিকে জোর গুঞ্জন ছিল, বছরের শেষের দিকে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডে আত্মপ্রকাশ করতে যাওয়া এই তারকা জুটি। এবার বিজয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ভারতের ক্রাশখ্যাত রাশমিকা।

হিন্দুস্তান টাইমসকে উদ্ধৃত দিয়ে বলিউড বাবলের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশমিকাকে নিয়ে একটিই কৌতূহল, বিজয়ের সঙ্গে তার সম্পর্কের রসায়ন কতটা গভীর। এতে বেজায় চটেছেন রাশমিকা। নায়িকার অভিযোগ, ভালো কাজ করা সত্ত্বেও জনতার আগ্রহ তার ব্যক্তিগত জীবন নিয়ে। তেলেগু এই অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, সারা বছরে পাঁচটা সিনেমায় কাজ করেছি, আর এখনো আমাকে একই প্রশ্ন করা হচ্ছে, কার সঙ্গে আমি প্রেম করছি, আমার ব্যক্তিগত জীবন কেমন, এসব নিয়ে। একজন অভিনেত্রী হিসেবে আমার কাজের চেয়েও বেশি কৌতূহল আমার সম্পর্ক নিয়ে! কেন?।

রাশমিকা বলেন, আমি কোন সিনেমায় কাজ করছি, কবে সেই সিনেমা মুক্তি পাবে—এসব প্রশ্নের উত্তর আমি দিতে পারব। কিন্তু কার সঙ্গে আমার সম্পর্ক, কত দিন সেই সম্পর্কে থাকব, নিজে যতক্ষণ না নিশ্চিত হব, কী করে উত্তর দেব? এর আগে বলিউডভিত্তিক নিউজ পোর্টাল বলিউড হাঙ্গামা বিজয় দেবেরাকোন্ডার কাছে রাশমিকার সঙ্গে প্রেমের খবরের সত্যতা জানতে চাইলে তিনি হেসে বলেন, একদম কাণ্ডজ্ঞানহীন।

তার আগে বিয়ে প্রসঙ্গে রাশমিকা মন্দানা ইন্ডিয়া টুডেকে বলেছিলেন, এখনো বিয়ের বয়সই হয়নি। চলতি বছর ‘লাইগার’ সিনেমা দিয়ে বিজয় আর ‘মিশন মজনু’ সিনেমা দিয়ে রাশমিকার বলিউডে অভিষেক হতে যাচ্ছে। এই জুটি একসঙ্গে অভিনয় করেছেন ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায়।

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit