শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস

‘দৈনিক ১০ কোটি রুপি’র প্রস্তাব ফিরিয়ে দিলেন আল্লু অর্জুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ১৫২ Time View

বিনোদন ডেস্ক : আল্লু অর্জুন, ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা।  সম্প্রতি তার ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমা ব্যাপক আলোচিত ও প্রশংসিত হয়। চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপনেও দেখা যায় এই অভিনেতাকে। তবে এসব ক্ষেত্রে ভেবে-চিন্তে কাজ করেন আল্লু। এবার ১০ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১১ কোটি ৯৬ লাখ টাকারও বেশি) প্রস্তাব ফেরিয়ে দিলেন তিনি।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমায় অভিনয়ের পাশাপাশি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে কাজ করছেন আল্লু অর্জুন। সম্প্রতি গুটকা ব্র্যান্ড ও একটি মদের কোম্পানির বিজ্ঞাপনে কাজের প্রস্তাব দিয়েছিল। এসব বিজ্ঞাপনের জন্য প্রতিদিন আল্লু অর্জুনকে ১০ কোটি রুপি দেওয়ার প্রস্তাব দিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আল্লু অর্জুন।

এ বিষয়ে আল্লু অর্জুন বলেন, “এ ধরনের অবৈধ জিনিসের প্রচার করতে চাই না। আমি এসব পণ্যের বিজ্ঞাপনের বিরোধী। যেসব পণ্য মানুষের ও সমাজের জন্য কল্যাণকর সেসব পণ্যর বিজ্ঞাপনকে প্রাধান্য দিই। এখানে অর্থ মুখ্য বিষয় নয়।”

মোটা অংকের বিজ্ঞাপনের এ প্রস্তাব ফেরানোর পর অন্য একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করেছেন আল্লু অর্জুন; যা তার আদর্শের সঙ্গে যায়। সেই বিজ্ঞাপনের জন্য প্রতিদিন পারিশ্রমিক নিয়েছেন সাড়ে ৭ কোটি রুপি। নীতগত কারণে অর্থের লোভ উড়িয়ে দিয়ে নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেতা। সূত্র: ইন্ডিয়া হেরাল্ড, টলিউড ডটনেট

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit