শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

সেন্সর ছাড়পত্র পেল ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১২৭ Time View

বিনোদন ডেস্ক : সিয়াম আহমেদ-পরীমনি অভিনীত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তির অনুমতি পেয়েছে। সেন্সর বোর্ড থেকে ১০ আগস্ট সিনেমাটি প্রশংসাসহ ছাড়পত্র পেয়েছে।

সিনেমাটির পরিচালক আবু রায়হান জুয়েল গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ‘বিশ্বসুন্দরী’ সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করেছিল সিয়াম-পরীমনি জুটি। আবু রায়হান জুয়েল আশা ব্যাক্ত করে বলেন, ‘‘এই সিনেমা দিয়ে আবারও দর্শকের মন জয় করবে সিয়াম-পরী জুটি।’’

তিনি আরও বলেন, ‘‘দীর্ঘদিন পর শিশুতোষ সিনেমা মুক্তি পাচ্ছে। শিশুদের বিনোদনের কথা ভেবেই শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যারের গল্পে সিনেমাটি নির্মাণ করেছি। আমার বিশ্বাস, সিনেমাটি দর্শককে মুগ্ধ করবে।’’

সিয়াম-পরীমণি ছাড়াও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এ অন্যান্য চরিত্রে অভিনয় করছেন- শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী।

প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি।

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit