বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

ডলারের দাম বাড়ায় ভোজ্য তেলের দামে সুফল পাওয়া যাচ্ছে না

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমেছে; কিন্তু আমাদের দেশে ডলারের দামটা বেড়েছে। তাই যে সুফলটা পাওয়ার কথা, সেটা পাওয়া যাচ্ছে না। তার পরও ট্যারিফ কমিশন পুরো বিষয়টি চেক করবে। ‘আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আশপাশের দেশের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম ঠিক করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী টিপু মুনশি বলেন, এখনো যদি ধরা হয় ডিজেলে দাম আজকের বাজারে, প্রতি লিটারে আট টাকা করে লোকসান হচ্ছে। এদিকে সম্প্রতি ডলারের দাম বাড়ায় ভোজ্য তেলের দাম সমন্বয়ের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এতে প্রতি লিটার বোতলজাত ভোজ্য তেলের দাম ২০ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

শিগগিরই ভোজ্য তেলের দাম সমন্বয় হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘শিগগিরই তারা (ট্যারিফ কমিশন) বসবে। ওরা (তেল ব্যবসায়ী) তো একটা দাবি (প্রতি লিটারে ২০ টাকা বাড়ানো) দিয়েছে, সেটা জাস্টিফায়েড কি না, সেটা এক সপ্তাহের মধ্যে ট্যারিফ কমিশন বসে এটা ঠিক করবে। ’বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ‘বৈঠকে জ্বালানি প্রতিমন্ত্রী তাঁর হিসাব দিয়েছেন। এই মুহূর্তে কী দাম হয়েছে এবং আশপাশের দেশে কী দাম আছে। সেটাতে দেখা গেছে আমাদের প্রতিবেশী দেশ থেকে আমাদের দেশে দাম কম আছে। ‘

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit