মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। জাজিরার পিআইও’র রছরে অর্ধকোটি টাকা ঘুষ বাণিজ্য! দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, জাজিরায় ১৫ জেলে আটক উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, আটক সিজেপির নেতাকর্মীরা ভারতের সিইসি অপসারণের প্রক্রিয়া কী, আইনে যা আছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হাজার গোলের মাইলফলকের আরও কাছে পর্তুগিজ মহাতারকা রোনালদো

কমনওয়েলথ গেমস থেকে উধাও দুই বক্সার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে অংশ নিতে ইংল্যান্ড থেকে উধাও হয়ে গেছেন পাকিস্তানের দুই খেলোয়াড়।

গেমস শেষ হওয়ার পর থেকেই তাদের পাওয়া যাচ্ছে না বলে খবর প্রকাশ করেছে পাকিস্তানের গণমাধ্যম ডন।

ডনের প্রতিবেদনে অবশ্য তাদের ‘নিখোঁজ’ বলা হচ্ছে।

পাকিস্তানের জাতীয় ফেডারেশনের বরাতে পত্রিকাটি জানিয়েছে, নিখোঁজ দুই খেলোয়াড় বক্সিং ইভেন্টে পাকিস্তানের হয়ে কমনওয়েলথ গেমসে গিয়েছিলেন। ইংল্যান্ড থেকে নিখোঁজ হয়েছেন এ দুই বক্সার। 

পাকিস্তান বক্সিং ফেডারেশন (পিবিএফ) সচিব নাসের তাং জানিয়েছেন, এ দুই বক্সারের নাম সুলেমান বালুচ ও নাজিরুল্লাহ দল।  গেমস শেষে ইসলামাবাদে রওনা দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিখোঁজ হয়ে যান তারা।  

এই দুই বক্সারের পাসপোর্টসহ ভ্রমণের নথিগুলো এখনো ফেডারেশনের কর্মকর্তাদের কাছে রয়েছে। সেসব নথির তথ্যাদি যুক্তরাজ্য ও লন্ডনের পাকিস্তান হাইকমিশনে দেওয়া হয়েছে। 
এদিকে নিখোঁজ বক্সারদের ঘটনার তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন (পিওএ)।

বিষয়টি নিয়ে অবশ্য দুশ্চিন্তা করছেন না তারা। কারণ দেশের বাইরে গিয়ে পাকিস্তানি অ্যাথলেটদের এভাবে পালিয়ে যাওয়া নতুন কিছু নয়। গত জুন মাসে হাঙ্গেরিতে ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গিয়ে পালিয়ে যান দেশটির জাতীয় সাঁতারু ফাইজান আকবর। 

এবারের কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে কোনো পদক পায়নি পাকিস্তান। ভারোত্তোলন এবং জ্যাভলিন থ্রোতে দুটি স্বর্ণসহ এই গেমসে আটটি পদক পেয়েছে পাকিস্তান।

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit