মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

পরিবারের চারজনকে কুপিয়ে খুন করলেন গৃহবধূ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে পরিবারিক বিরোধের জের ধরে এক গৃহবধূর বিরুদ্ধে চারজনকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, হাওড়া থানা এলাকার এমসি ঘোষ লেনের বাসিন্দা ওই মহিলা তার মেজো ভাসুর, ভাসুরের স্ত্রী, মেয়ে এবং শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ কর্মকর্তারা। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে ওই নারী ধারালো অস্ত্র দিয়ে তার পরিবারের চার জনকে কুপিয়ে খুন করেন। কী কারণে এমন নৃশংস-কাণ্ড ঘটালেন তিনি, তা স্পষ্ট নয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক বিরোধে এই কাণ্ড ঘটিয়েছেন অভিযুক্ত নারী। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit