শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস

হঠাৎ শাহরুখের বাড়িতে কেন হাজির আমির খান?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৩৯ Time View

বিনোদন ডেস্ক : ছবি প্রচার কীভাবে করতে হয়, তা একেবারে রপ্ত করে ফেলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। তাইতো আগামী ১১ আগস্ট ‘লাল সিং চাড্ডা’ মুক্তির আগে নতুন নতুন পন্থা কাজে লাগাচ্ছেন তিনি। রিয়্যালিটি শো ঘুরছেন, সাংবাদিক বৈঠকে নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন। আর এবার আমির যেটা করলেন, তা দেখে অবাক অনুরাগীরা।

সম্প্রতি শাহরুখের ‘মন্নাতে’ হাজির হয়েছিলেন আমির খান। শাহরুখের বাড়িতে আমিরের এই যাওয়া ছিল একেবারে আকস্মিক। আর এই কাণ্ডটা আমির ঘটিয়েছেন লোকচক্ষুর আড়ালে।

গত ৫ আগস্ট মুম্বাইয়ে মন্নাতের বাইরে দেখা যায় আমিরকে। সেখান থেকেই শুরু হয় জল্পনা। কী কারণে হঠাৎ শাহরুখের বাড়িতে এলেন আমির? আসলে মাঝে কিছু সমস্যা হলেও আমির ও শাহরুখ একে অপরের কাছের বন্ধু। অনেকদিন তাদের দেখা হয়নি, সেই কারণেই কাছের বন্ধুর বাড়িতে হাজির হয়েছেন আমির। তবে শুধুমাত্র শাহরুখের সঙ্গে দেখা করাই একমাত্র লক্ষ্য ছিল না আমিরের। 

জানা যায়, শাহরুখকে আগেভাগে ‘লাল সিং চাড্ডা’ ছবিটি দেখানোর জন্যই মন্নাতে গিয়েছিলেন আমির। একসঙ্গে মিলে ছবিটা দেখেন এবং ছবি শেষে বিস্তর আলোচনাও করেন। শাহরুখ ও আমিরের ঘনিষ্ঠমহল থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘লাল সিং চাড্ডা’ দেখে প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ।

এমনকি শাহরুখ জানিয়েছেন, এই ছবি নাকি রেকর্ড ব্যবসা করবে। শাহরুখের মুখ থেকে এমন প্রশংসা পেয়ে আপ্লুত আমির খান। অন্যদিকে জানা গেছে, ‘পাঠান’ ছবির মুক্তির আগে শাহরুখ যাবেন আমিরের বাড়ি। তাকে দেখাবেন ‘পাঠান’। আমিরকে নাকি এমন কথাও দিয়েছেন শাহরুখ।

তবে চমক রয়েছে অন্যখানে। আমিরের ‘লাল সিং চাড্ডা’ ছবিতে দেখা যাবে শাহরুখকেও। ছবির সেই অংশটা দেখার জন্য নাকি মুখিয়ে ছিলেন ‘কিং খান’।

হলিউড ক্লাসিকের রিমেক হলেও আদ্যোপান্ত ভারতের প্রেক্ষাপটে লেখা হয়েছে এই ছবির কাহিনী। ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা এবং তার পট পরিবর্তন ধরা দেবে এই ছবিতে।

কিউএনবি/অনিমা/০৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit