শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

এশিয়া কাপ: ভারতের দলে শামীকে রাখা উচিত ছিল কী?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৩৮ Time View

স্পোর্টস ডেস্ক : গতকালই এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে ভারত। এই দলে ফিরেছেন বিরাট কোহলি, ইনজুরি থেকে ফেরা লোকেশ রাহুলকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব। ২৭ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষের ম্যাচ দিয়েই হবে রোহিত শর্মার ভারতের শুরু। চোটের কারণে ভারত দল থেকে ছিটকে গেছেন যশপ্রীত বুমরাহ। অন্যদিকে অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামীকেও দলে রাখেনি নির্বাচকরা। ফলে পেস আক্রমণে ভারতের কিছুটা ঘাটতি থেকেই যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে উঠছে প্রশ্ন, শারজায় হতে যাওয়া এই ক্রিকেট আসরে শামীকে ভারতীয় দলে রাখা উচিত ছিল কী?

ভারতীয় ক্রিকেট দলের সাবেক নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত মনে করেন, শামীকে এই দলে অবশ্যই রাখা উচিত ছিল। তার মতে, শামী গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর এই ফরম্যাটে খেলেননি, সেটা বড় কথা নয়। তিনি বলেন, ‘আমার টিমে নিশ্চিতভাবেই শামী থাকতেন। যদি আমি নির্বাচক কমিটির চেয়ারম্যান থাকতাম, শামী অবশ্যই দলে থাকতেন। আমি রবি বিষ্ণনয়িকে নেওয়ার কথা ভাবতাম না। তবে অক্ষর প্যাটেল আমার দলের গুরুত্বপূর্ণ অংশ হত।’ 

তার দাবি মতে, একজন মিডিয়াম পেসার কম নিয়েই এশিয়া কাপ খেলতে যাচ্ছে ভারত। এশিয়া কাপের জন্য দেওয়া ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ পন্ত, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্র অশ্বিন, যুবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিংহ, ভুবেনশ্বর কুমার, আভেশ খান। এছাড়াও রিজার্ভ বেঞ্চিতে আছেন, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, দীপক চাহার।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit