বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

প্রয়োজন হলেই হরতাল-অবরোধের মতো কর্মসূচি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৭৬ Time View

ডেস্কনিউজঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধিতে বেড়েছে সব জিনিসের দাম। অন্যায়-অনাচার রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেছেন, যখনই প্রয়োজন হবে, তখনি জনগণকে সম্পৃক্ত করে হরতাল-অবরোধের মত কর্মসূচি দেয়া হবে।

মঙ্গলবার (৯ আগস্ট) নয়াপল্টনের দলীয় কার্যালয়ে আশুরা উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের পর তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান জানান, জনগণের অধিকার ফিরিয়ে দেয়ার জন্যই আন্দোলন করছে বিএনপি। এ আন্দোলনে যারা শরিক হবেন, তাদের নিয়েই আগামিতে সরকার পরিচালনা করা হবে বলে জানান তিনি । সাত দল নিয়ে গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশকে ঐক্যবদ্ধ আন্দোলনের অগ্রগতি হিসেবে দেখছেন নজরুল ইসলাম খান।

তিনি বলেন, তাদের দাবিগুলো অনেক দিন ধরেই বলে আসছে বিএনপি। সামনের দিনে আরো রাজনৈতিক দলকে একত্রিত করে যুগপৎ আন্দোলনের কথাও জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

তিনি আরও বলেন, এ সরকার জনগণের স্বার্থ না দেখে কুইকরেন্টাল, অর্থ পাচারকারি, ঋণ খেলাপিদের স্বার্থ রক্ষা করছে। বর্তমান সরকারের লুটপাট-অন্যায়ের জবাব জনগণ একদিন দেবে বলেও মনে করেন তিনি।

কিউএনবি/বিপুল/০৯.০৮.২০২২/ বিকাল ৪.১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit