মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ।

‘হামলার প্রস্তুতি’ হিসেবে চীনের মহড়া, দাবি তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আকাশ ও সমুদ্রে চীন মহড়া চালাচ্ছে তাইওয়ানে আগ্রাসন চালানোর প্রস্তুতি হিসেবে। স্বশাসিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেছেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফর কেন্দ্র করে বিশাল সামরিক মহড়া শুরু করে চীন। প্রথমে পাঁচদিনের কথা বললেও সোমবার নতুন করে সামরিক মহড়ার ঘোষণা দেয় বেইজিং।

মঙ্গলবার তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উয়ু তাইপেতে এক সংবাদ সম্মেলনে বলেন, তাইওয়ানে হানা দেওয়ার উদ্দেশ্যে চীন সামরিক মহড়া এবং তাদের রণসংগীত বাজাচ্ছে। তিনি আরও বলেন, তাইওয়ানিদের মনোবল দুর্বল করতে চীন ব্যাপক পরিসরে সামরিক অনুশীলন এবং ক্ষেপণাস্ত্র মহড়া ও সাইবার আক্রমণ করছে।তাইওয়ানের এই শীর্ষ কূটনীতিক বেইজিংয়ের সামরিক মহড়ার নিন্দা পুনর্ব্যক্ত করেন। চীনা সেনাবাহিনীর কর্মকাণ্ডে বিশ্বের অন্যতম ব্যস্ততম জাহাজ এবং আকাশপথ বাধাগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

চীনের সামরিক মহড়া অনুকরণে তাইওয়ানের সেনাবাহিনীও লাইভ ফায়ারিং মহড়া চালায়। এরপর তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে আসলেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের যুদ্ধ যুদ্ধ খেলা তাইওয়ানের অধিকারের গুরুতর লঙ্ঘন। চীনের প্রকৃত লক্ষ্য তাইওয়ানের বিদ্যমান পরিচয় (স্ট্যাটাস কো) পরিবর্তন করা। তবে কর্তৃত্ববাদের কাছে বিশ্বের গণতন্ত্রপন্থী দেশগুলো মাথানত করবে না আশাবাদ ব্যক্ত করে পাশে দাঁড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ প্রদান করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit