মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের  চাল বিতরণ। শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার আলোচনা-সমালোচনায় ঘেরা ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’ বিমান বাহিনী প্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান মেসি আমার আদর্শ, তাকে হারতে দেখতে ভালো লাগে না: কুবার্সি গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ ফিরলেন কামিন্স-হ্যাজলউড-লায়ন, বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া

এশিয়া কাপে চোখ সাইফউদ্দিনের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : ইনজুরির সঙ্গে লড়াই করছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ওয়েস্ট ইন্ডিজ সফরের সীমিত ওভারের দলে ডাক পেয়েও যেতে পারেননি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। সে সময় সাইফউদ্দিন বলেছিলেন, ‘আর পাঁচজন পেস বোলারের চেয়ে আমি কিছুটা দুর্ভাগা। ’ চোট কাটিয়ে এবার এশিয়া কাপে খেলার স্বপ্ন দেখছেন এই অলরাউন্ডার।

আগামী ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে বসবে এবারের এশিয়া কাপ। সেই প্রসঙ্গে সাইফউদ্দিন বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই লক্ষ্য থাকে এশিয়া কাপ খেলা। অনূর্ধ্ব-১৯ দলের হয়েও এশিয়া কাপে খেলা হয়নি আমার। আইসিসির দুই ইভেন্টে খেললেও এশিয়া কাপে খেলা হয়নি। এটা নিয়ে বাড়তি একটা রোমাঞ্চ কাজ করে। সুযোগ পেলে খুবই খুশি হব। ’

দলে জায়গা ফিরে পেতে হলে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে। সেটা জানেন সাইফউদ্দিনও। তাই ফিটনেস বাড়াতে কাজ করছেন। বোলিং অনুশীলনও করছেন সাইফ, ‘পূর্ণ রানআপে বোলিং করছি। আগের চেয়ে ভালো বোধ করছি বলেই আত্মবিশ্বাসী আমি। ’

 

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit