শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম

বিতর্কিত বিদ্যুৎ বিল তুলে নিতে শুরু করেছে পল্লী বিদ্যুৎ

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৩৪২ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : ডামুড্যার বিভিন্ন এলাকার গ্রাহকদের কাছ থেকে বিদ্যুৎ বিলের কাগজ তুলে নিতে শুরু করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। ইতোমধ্যে দুই শতাধিক বিল সংশোধন করে গ্রাহকদের হাতে পৌঁছেছে বলে দাবী করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। অবশিষ্ট বিলও সংশোধন করবেন বলে জানিয়েছেন ডামুড্যা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী জাহিদা খানম।

শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডামুড্যা জোনাল অফিসের আওতাধীন ইসলামপুর এলাকার আট শতাধিক গ্রাহক জুন মাসের চাইতে জুলাই মাসে ছয়গুন পর্যন্ত বর্ধিত বিদ্যুৎ বিল পেয়ে প্রতিবাদে মানববন্ধন করে। বিষয়টি নয়া শতাব্দী পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। পরে গত শনিবার গ্রাহকদের কাছ থেকে বিদ্যুৎ বিল উঠিয়ে নিতে শুরু করে পল্লী বিদ্যুৎ। সোমবার পর্যন্ত দুই শতাধিক বিদ্যুৎ বিল সংশোধন করে গ্রাহকের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে। এর পর গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

পল্লী বিদ্যুৎ গ্রাহক আলী হোসেন মাদবর জানায়, মিটাররিডার মিটারের কাছে না গিয়ে এবং মিটারের সাথে সমন্বয় না করে তাদের মনগড়া ভাবে বিল তৈরী করে। তাই বিল অনেকগুণ বেশি আসে। পরে পল্লী বিদ্যুতের ডিজিএম তার কর্মচারীদের নিয়ে এসে বিতর্কিত বিল এলাকা থেকে তুলে নিয়ে যায়। একদিনের মাথায় বিল সংশোধন করে আবার গ্রাহকের হাতে পৌঁছেছে। সংশোধিত বিলে তার ১ হাজার ৮০০ টাকা কম এসেছে। সাবেক চেয়ারম্যান দুলাল মাদবর বলেন, তার জুলাই মাসের সংশোধিত বিলে ৮০০ টাতা কমেছে। এমনি ভাবে প্রত্যেকের বিল থেকে টাকা কমেছে। 

ডিজিএম প্রকৌশলী জাহিদা খানম বলেন, গ্রাহক সেবা দেওয়া আমাদের মূল লক্ষ্য। অনেক সময় প্রত্যন্ত এলাকার মিটারগুলো না দেখেও মিটাররিডার বিল প্রস্তুত করে। তখন মিটারের সাথে বিলের অনেকটা হেরফের হতে পারে। যে এলাকায় বিলে সমস্যা ছিল সেই এলাকা থেকে বিল তুলে এনে সংশোধিত বিল দেওয়া হয়েছে। ইতোমধ্যে ২ শতাধিক বিল সংশোধন করা হয়েছে। অবশিষ্ট বিলও সংশোধন করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit