শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

এবার আফগানিস্তানে টিটিপির তিন কমান্ডার নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় আল কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি হত্যার রেশ কাটতে না কাটতেই দেশটিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবানের (টিটিপি) তিন সিনিয়ন কমান্ডার নিহত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, নিহতরা হলেন নিষিদ্ধ সংগঠনটির সিনিয়র কমান্ডার ওমর খালিদ খোরাসানি, হাফিজ দৌলত ও কমান্ডার মুফতি হাসান।

নিষিদ্ধ ঘোষিত টিটিপির সূত্র ওমর খালিদ খোরাসানি ও অন্য দুই কমান্ডারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বার্মাল এলাকায় তাদের গাড়ি একটি ল্যান্ডমাইনকে আঘাত করে।  এতেই তাদের মৃত্যু হয়।

ওই সূত্রের মতে, তিন টিটিপি কমান্ডার আফগানিস্তানের কুনার প্রদেশে অবস্থান করছিলেন। তারা ‘আলোচনার জন্য’ বার্মাল গিয়েছিলেন।

আদিবাসী অধ্যুষিত মোহমান্দ জেলার বাসিন্দা খোরাসানিকে টিটিপি শীর্ষ স্থানীয় সদস্য হিসেবে বিবেচনা করা হত।

আদিবাসী অধ্যুষিত ওরাকজাই  জেলার বাসিন্দা হাফিজ দৌলত সংগঠনের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং খোরাসানির ঘনিষ্ঠ আস্থাভাজন ছিলেন। অন্যদিকে মুফতি হাসান ছিলেন মালাকান্দ বিভাগের বাসিন্দা।

কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit