মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
থানার সামনে অটোরিকশা চাপায় কৃষকের মৃত্যু মাটিরাঙ্গায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের  চাল বিতরণ। শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার আলোচনা-সমালোচনায় ঘেরা ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’ বিমান বাহিনী প্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান মেসি আমার আদর্শ, তাকে হারতে দেখতে ভালো লাগে না: কুবার্সি গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে যে নজির গড়লেন রাজা

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে টানা সেঞ্চুরি করার মধ্য দিয়ে অনন্য নজির গড়লেন সিকান্দার রাজা। 

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টানা দুই ম্যাচে পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি করে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন রাজা।

রোববার সিকান্দার রাজা যখন ব্যাটিংয়ে নামেন তখন জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২৭ রান। সেই চাপ সামলে ১২৭ বলে ৮টি চার আর ৪টি ছক্কার সাহায্যে অপরাজিত ১১৭ রান করেন রাজা। 

সিকান্দার রাজা এবং অধিনায়ক রাজিস চাকাভার জোড়া সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের বিপক্ষে ২৯১ রান তাড়ায় ৫ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। 

এর আগে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩০৪ রানের টার্গেট তাড়ায় ১০৯ বলে ৮টি চার আর ৬টি ছক্কার সাহায্যে অপরাজিত ১৩৫ রানের ইনিংস খেলে দলকে জয় উপহার দেন সিকান্দার রাজা। 

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে কোনো একটি এক দিনের সিরিজে ব্যাটিং অর্ডারের পাঁচ বা তার নিচে নেমে একাধিক শতরান করলেন রাজা। দুই ম্যাচেই তিনি সেঞ্চুরি করেছেন, তাকে আউট করতে পারেননি বাংলাদেশের বোলাররা। এমন নজির বিশ্ব ক্রিকেটে আর নেই।

কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit