শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

জেলেনস্কির হুশিয়ারির পরপরই গণভোটের ডিক্রি জারি

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি রোববার স্থানীয় সময় রাতে হুশিয়ারি দিয়ে বলেন, রাশিয়া ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে, সেগুলোকে রাশিয়ার সঙ্গে যুক্ত করতে যদি কোনো ধরনের গণভোট আয়োজন করে তা হলে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শান্তি আলোচনার পথ বন্ধ হয়ে যাবে। 

ইউক্রেনে হামলা করার পর মারিউপোল, মেলিতোপোল, খেরসন এবং জাপোরিঝজিয়ার মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো দখল করেন রুশ সেনারা। 

জেলেনস্কি এমন হুশিয়ারি দেওয়ার পরপরই জাপোরিঝজিয়ায় রাশিয়ার প্রতিষ্ঠিত প্রশাসন একটি ডিক্রি জারি করেছে। 

এই ডিক্রির মাধ্যমে গণভোট আয়োজন করে রাশিয়ার সঙ্গে জাপোরিঝজিয়ার যুক্ত হওয়ার পথ সুগম হলো। 

রাশিয়ার সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির বরাতে এমন খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান। 

এদিকে জাপোরিঝজিয়ায় অবস্থিত ইউরোপের সর্ববৃহৎ পাওয়ার প্ল্যান্টটি নিয়ে এখন রাশিয়া-ইউক্রেনের মধ্যে উত্তেজনা চলছে। গত কয়েকদিনের মধ্যে ঝুঁকিপূর্ণ প্ল্যান্টটিতে দুইবার গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। 

রাশিয়া এবং ইউক্রেন একে অপরকে এ গোলাবর্ষণের জন্য দায়ী করেছে।

এর মধ্যেই খবর এলো জাপোরিঝজিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করতে সেখানে গণভোট আয়োজনের প্রস্তুতি চলছে। 

সূত্র: দ্য গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit