শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

স্কুলের বেতন দিতে পারতেন না আমির খানের বাবা?

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৫৯ Time View

বিনোদন ডেস্ক : ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাওয়ার অপেক্ষায় আছেন আমির খান। কারিনা কাপুরের সঙ্গে জুটি বেঁধে তিনি নিয়ে আসছেন হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ জানালেন কীভাবে স্কুলে থাকার সময় বেতন দিতে দেরি হত তার ও তার ভাইবোনদের। আর তা নিয়ে কতটা ভয়ে ভয়ে থাকতেন তারা।

বলিউডের প্রযোজক তাহির হুসেন আর তার স্ত্রী জিনাত হুসেনের ছেলে আমির খান। চার ভাইবোন ফয়সাল, ফারহাত আর নিখাতের মধ্যে তিনিই বড়। ১৯৭৩ সালে ‘ইয়াদো কা বারাত’ ছবি দিয়ে ক্যারিয়ারের শুরু। এরপর বড় হয়ে ১৯৮৮ সালে ‘কেয়ামাত সে কেমায়ামাত তাক’-এ কাজ করেন জুহি চাওলার বিপরীতে। তাহির আমির খানের একটি ছবিই প্রযোজনা করেছিলেন, আর তা হল ১৯৯০ সালে ‘তুম মেরে হো’।

‘হিউম্যান্স বোম্বে’-কে সাক্ষাৎকারে আমির সেই আটটা বছরের কথা বলেন যখন তাদের পরিবারের খুব টানাটানি চলছিল। সেই সময় স্কুলের বেতন দিতেও দেরি হয়ে যেত। আমির জানান, তাদের স্কুলের ফি ছিল কিছুটা এরকম ক্লাস সিক্সে ৬ রুপি, ক্লাস সেভেনে সাত রুপি, ক্লাস ৮-এ আট রুপি। তা সত্ত্বেও আমির ও তার ভাইবোনরা ‘সময় মতো বেতন দিতে পারতেন না’। এক-দু’বার সাবধান করে দেওয়ার পর, প্রিন্সিপাল তাদের নাম ঘোষণা করে দিতেন অ্যাসেম্বলিতে, গোটা স্কুলের সামনে। এই কথা বলতে গিয়েও কেঁদে ফেলেন আমির। সূত্র: হিন্দুস্তান টাইমসইন্ডিয়া টুডে

কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit