শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস

‘আমি কী দোষ করেছি’, কেন এই প্রশ্ন জ্যাকুলিনের

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৯৮ Time View

বিনোদন ডেস্ক : একের পর এক নেতিবাচক প্রতিবেদন! কেন মানুষ তার সম্পর্কে এত খারাপ কথা বলে? এত বিদ্বেষ কিসের! বুঝতে পারছেন না বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। 

অবশেষে জিজ্ঞেস করলেন, “আমি কী ভুল করেছি?” জানালেন, তিনি নিজেকেই প্রশ্নটা করছেন। খুবই মনঃকষ্টে আছেন তা-ও জানিয়েছেন এই অভিনেত্রী।

বেশ কিছু দিন ধরেই সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকুলিনের নাম জড়িয়েছে। অবৈধ টাকার কারবারি সুকেশ বহু অপরাধে দোষী। তার সঙ্গেই অভিনেত্রী সম্পর্কে ছিলেন বলে জানা যায়। 

কালো টাকায় কেনা দামী উপহার সুকেশ তাকেই দিয়েছিলেন বলেও বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।

ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একাধিকবার তলব করেছে জ্যাকুলিনকে। সুকেশ বর্তমানে জেলে। যদিও জ্যাকুলিন দীর্ঘ দিন ধরে বিষয়টি নিয়ে নীরব ছিলেন। সুকেশের সঙ্গে তার ছবি নেটদুনিয়ায় ভাইরাল হওয়ার পরে তিনি বলেছিলেন, “আমি বর্তমানে একটি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। তবে আমি নিশ্চিত যে, আমার বন্ধু এবং অনুরাগীরা পাশে থাকবেন। আমার গোপনীয়তায় হস্তক্ষেপ না করলে খুশি হব।”

সম্প্রতি এক সাক্ষাৎকারে নেতিবাচক মন্তব্য নিয়ে মুখ খুললেন জ্যাকুলিন। বললেন, “মানুষ হিসেবে আমি চাই সবাই আমাকে পছন্দ করুক। খুব স্বাভাবিক একটা ব্যাপার। কেউ যদি আপনাকে পছন্দ না করেন তা হলে আপনার অস্বস্তি শুরু হয়। তবে বিদ্বেষ থাকলে সেটা জেনেবুঝে থাকা ভাল। আমি কী দোষ করেছি? কেউ জানেন? তারকাদের পান থেকে চুন খসলে দোষ হাজার গুণ হয়ে যায়। আমার প্রতি এত কঠোর হওয়ার কারণ জানতে চাই!”

তবু জ্যাকুলিন এখনও জীবনে আস্থা রাখতে চান। ইতিবাচক থাকতে চান। সে কারণেই আত্মসমালোচনায় জোর দিচ্ছেন।

কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit