বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি, ২২ ‍জুলাই, ২০২৬ হুথিদের হুমকিতে পথ ঘোরালো চীন ও ভারতগামী সৌদির দুই তেলবাহী ট্যাংকার শুল্কের অস্ত্রে কানাডাকে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন চাল ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন

এক ইনিংসে মাহমুদুল্লাহর দুই রূপ!

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে ধীর গতিতে ব্যাটিং করে প্রবল সমালোচিত হয়ে আসছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়ানডে ক্রিকেট থেকেও সেই খোলস থেকে বের হতে পারছিলেন না তিনি। তবে রবিবার হারারেতে ৮৪ বলে ৮০ রানের যে ইনিংস খেলেছেন তাতে মাহমুদুল্লাহকে ২২ গজে দুই রূপে পাওয়া গেছে। শুরুর ব্যাটিং ও শেষের ব্যাটিংয়ে আকাশ-পাতাল পার্থক্য। শুরুর ব্যাটিংয়ে মাহমুদুল্লাহ নিশ্চিতভাবে খলনায়ক। শেষের ব্যাটিংয়ে স্রেফ নায়ক। ৮৪ বলে ৩টি করে চার ও ছক্কায় ৮০ রানের ইনিংসে ছিল ৩৭ ডট বল।

মাহমুদুল্লাহর ৪০ ওভার পর্যন্ত রান করেছেন ৫০ বলে ২৭! ফিফটি ছুঁয়েছেন ইনিংসের ৪৭তম ওভারে, ব্যক্তিগত ৬৯ বলে। মূলত ৪৬তম ওভারের পর থেকে মাহমুদুল্লাহ হাত খোলা শুরু করেন। তিন ছক্কার প্রথমটি এসেছে ওই ওভারেই। পেসার ইভান্সকে লং অন দিয়ে উড়ান বিশাল ছক্কা। এরপর ৪৯তম ওভারে জংগুয়েকে এবং শেষ ওভারে নউয়ুচিকে ছক্কা মেরে নিজের রান ও দলের পুঁজি বড় করেন মাহমুদুল্লাহ। ফিফটির পর ১৫ বলে ৩০ রান তুলে মাহমুদুল্লাহ ফিনিশারের ভূমিকায় লেটার মার্কস পেয়েছেন। কিন্তু শুরুর ঢিলেমী ব্যাটিংয়ে পাশ মার্কসটাও তোলা হয়নি। ২২ গজে দুই মেরুর দুই মাহমুদুল্লাহকেই পাওয়া গেল।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit