শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস

অবন্তী সিঁথির কণ্ঠে ‘আমাদের বঙ্গমাতা’

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৩৯ Time View

বিনোদন ডেস্ক : এই প্রজন্মের নন্দিত সংগীতশিল্পী অবন্তী সিঁথির কণ্ঠে আজ ‘সুজন হাজং অফিসিয়াল’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে নিয়ে গাওয়া গান ‘আমাদের বঙ্গমাতা’।

গানটি লিখেছেন নেত্রকোনার বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক সুজন হাজং। গানটির সুর ও সংগীত করেছেন সুমন কল্যাণ। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান অবন্তী সিঁথি।

গানটি প্রসঙ্গে অবন্তী সিঁথি বলেন, এর আগে সুজন হাজং দাদার লেখা এবং সুমন কল্যাণ দাদার সুর ও সংগীতে আমি মুক্তির সংগ্রাম শিরোনামে একটি গান গেয়েছিলাম। এই গানটি খুব চমৎকার ছিল এবং আমি বেশ ভালো সাড়া পেয়েছি। আমার সৌভাগ্য যে আমি বঙ্গমাতাকে নিয়ে গান গাইতে পেরেছি। সে কারণে আসলে আমি কৃতজ্ঞ সুজন হাজং দাদা ও সুমন কল্যাণ দাদার কাছে। দুজনই আমার ওপর আস্থা রেখেছেন। গানের কথা ও সুর ভীষণ আবেগী এবং হৃদয় ছুঁয়ে যাওয়ারই মতো। গানটি গেয়ে আমি ভীষণ তৃপ্ত। আমার বিশ্বাস গানটি সবারই ভালো লাগবে।

সুজন হাজং বলেন, বাঙালির মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর নেপথ্যের শক্তি ছিলেন বঙ্গমাতা। স্বাধীনতার জন্য বঙ্গমাতার অসীম ত্যাগ ও সংগ্রামের কথা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা গ্রন্থে উল্লেখ করা হয়েছে। বঙ্গমাতার জন্মদিনে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এ গানটি লিখেছি। আশা করি এ গানটি শ্রোতাদের কাছে সমাদৃত হবে।

অবন্তী জানান, ‘বঙ্গমাতা’ শিরোনামে ৮ আগস্ট আরেকটি গান প্রকাশ পাবে। এ গানটি লিখেছেন শেখ নজরুল, সুর করেছেন শোয়েব শিবলী, সংগীতায়োজন করেছেন ওয়াহিদ শাহীন। এ ছাড়া অবন্তীর কণ্ঠে শিগগিরই প্রকাশ পাবে প্রসেনজিৎ ওঝার লেখা ও শোভন রায়ের সুরে আরও নতুন দুটি শ্রুতিমধুর মৌলিক গান।

এ ছাড়া ‘রুবি রায়’কে নিয়ে রানা সোহেলের লেখা একটি গান প্রকাশ পাবে অবন্তী সিঁথির নিজস্ব ইউটিউব চ্যানেল ‘অবন্তী সিঁথি’তে। এই গানের মিউজিক ভিডিও করেছেন লতা আচার্য্য।

অবন্তী জানান, মূলত আরডি বর্মণের সুরে গাওয়া ‘মনে পড়ে রুবি রায়’ গানের উত্তর মিলবে এই গানে। অর্থাৎ রুবি রায়ের উত্তর কেমন হতে পারে তা এই গানে পাওয়া যাবে।

কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit