বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় শিশু ধর্ষক আটক উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান জুলাই-পরবর্তী বাংলাদেশে অফিস-আদালতে ঘুষ-দুর্নীতি চলবে না- প্রতিমন্ত্রী নুরুল হক নুর  আলভারেজের বিকল্প হিসেবে যাদের ভাবছে বার্সেলোনা দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত রাঙামাটিতে মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবি;, ২০ আগস্ট থেকে গাড়ি চলাচল বন্ধের হুঁশিয়ারি ষড়যন্ত্রের প্রতিবাদে পদত্যাগের চ্যালেঞ্জ এমপি বাবুলের, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঢাকা জেলা উত্তর জাতীয় যুবশক্তির আহ্বায়ক শুভ, সদস্য সচিব রিয়াদ

কম্বোডিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবে না চীন

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি’র তাইওয়ান সফর নিয়ে উত্তেজনার মধ্যে কম্বোডিয়ায় আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টোনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িংকে উদ্ধৃত করে গ্লোবাল টাইমস জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা নেই চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের; যদিও উভয়েই এই সপ্তাহে নমপেনে ৫৫তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক এবং সংশ্লিষ্ট বৈঠকে যোগ দিচ্ছেন।

চীনের এই সিদ্ধান্ত ন্যান্সি পেলোসির সফরের প্রতিক্রিয়া হিসাবেই এসেছে, যেখানে মার্কিনিদের ‘উস্কানির’ প্রতি চীন ক্ষোভ উগড়ে দিচ্ছে।

চায়না ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের এশিয়া-প্যাসিফিক স্টাডিজ বিভাগের ডেপুটি ডিরেক্টর ঝাং তেংজুন বলেছেন, ‘ব্লিঙ্কেনের সঙ্গে ওয়াংয়ের আর দেখা করার এবং কথা বলার দরকার নেই। আমাদের যা বলার দরকার আমরা বলেছি; আমাদের যা করা উচিত, তা করেছি…। মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রয়োজনীয় সমস্ত তথ্য পেয়েছে; কিন্তু ব্লিঙ্কেন ভুল বকেছে।

এর আগে সোমবার অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘পেলোসি তাইওয়ান সফর করবেন কিনা সেটি তার সিদ্ধান্ত। স্পিকার পেলোসি কী করতে চান আমরাতা  জানি না।’

গত মঙ্গলবার ব্লিঙ্কেনের মন্তব্যের প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেন, বিশ্ব স্পষ্টতই দেখছে, মার্কিন যুক্তরাষ্ট্রই প্রথমে উসকানি দেওয়া শুরু করেছে এবং উত্তেজনা সৃষ্টি করেছে। তাই মার্কিন যুক্তরাষ্ট্রকে পরিস্থিতির সম্পূর্ণ দায় নিতে হবে।

দ্য স্টেটসম্যানের প্রতিবেদনে বলা হয়, ঝাং তেংজুন বলেন, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, তাতে দেখা গেছে তার কোনো আন্তরিকতা নেই। চীনের কথা শোনার কোনো ইচ্ছা নেই এবং এই পরিস্থিতি ব্লিঙ্কেন এবং ওয়াংয়ের মধ্যে সম্ভাব্য বৈঠকের পরিবেশকে সম্পূর্ণরূপে নষ্ট করে দিয়েছে।’

ওভাল অফিসে মার্কিন ভাইস-প্রেসিডেন্টের পরে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির মর্যাদা দ্বিতীয় অবস্থানে। দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের মার্কিন সফরে পেলোসি মঙ্গলবার তাইওয়ানে যান। যা নিয়ে তৈরি হয়েছে চীন-মার্কিন উত্তেজনা।

কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit