সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

অক্টোবর থেকে স্বাভাবিক হবে লোডশেডিং

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১১৯ Time View

ডেস্কনিউজঃ আগামী অক্টোবর মাস থেকে লোডশেডিং স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ রোববার দুপুরে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, আমরা উৎপাদন বাড়াব। গ্যাসের পরিমাণ বাড়িয়ে ব্যালেন্স করার চেষ্টা করব। অক্টোবর থেকে পুরোপুরি আগের অবস্থা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দিকে যেতে পারব। সবাইকে অনুরোধ করব, সবাই যেন ধৈর্য্য ধরেন।

তিনি বলেন, কে চায় মানুষকে ভুক্তভোগীর মধ্যে ফেলতে? কেউ চায় না। আমরা বুঝতে পারছি।

নসরুল হামিদ আরো বলেন, এটা সাময়িক। বিদ্যুৎ বিভাগ মনে করছে, আগামী মাস থেকে লোডশেডিং থেকে আস্তে আস্তে বের হয়ে আসবে।

তিনি বলেন, এখন যেমন আছি, আগের থেকে অনেক ভালো অবস্থা হবে। আগামী মাস থেকে অর্ধেকেরও কম হবে। লোডশেডিং থেকে বেরিয়ে আসবে।

কিউএনবি/বিপুল/০৭.০৮.২০২২/ রাত ৮.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit