শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

ভূমধ্যসাগরের নীলে ‘উষ্ণ’ ললিতের সুস্মিতা

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৪৩ Time View

বিনোদন ডেস্ক : সার্ডিনিয়া সফরে সুস্মিতা সেন। ভূমধ্যসাগরের নীল জলরাশির মাঝে গিয়ে ভিড়ল সাদা প্রমোদতরী। পায়ে পায়ে নেমে এসে কয়েক মুহূর্ত বিরাম। শরীর টান টান করে পানিতে ঝাঁপিয়ে পড়লেন ব্রহ্মাণ্ডসুন্দরী। 

সাঁতরে দূর করছেন জীবনের ক্লেদ, দুশ্চিন্তা। আঁজলা ভরা শুদ্ধতা, স্বপ্ন নিয়ে ভেসে চললেন। ঘুরে এসে ভিডিওটি শেয়ার করেছিলেন সুস্মিতা। 

ক্যাপশনে লিখেছিলেন, ‘সংযত হয়ে দাঁড়াও, থামো, শ্বাস নাও… চলো! নিজেকে ছেড়ে দেওয়ার মুহূর্তে অনেক কিছু শেখা যায়। যেমন আমায় শিখিয়েছে ভূমধ্যসাগর। জীবনের গভীরতায় আমি এমন করেই ঝাঁপ দিতে চাই। সবাইকে ভালবাসি।’ 

সেই ভিডিও’র নীচে ভালবাসা উজাড় করে দিয়েছেন সুস্মিতার নতুন প্রেমিক তথা সাবেক আইপিএল কর্তা ললিত মোদী। লিখেছেন, ‘সার্ডিনিয়ায় তুমি উষ্ণ!’ তাতে অনুরাগীরা মন্তব্য করেছেন, ‘ভালবাসা এমনই হয়।’

ইতিমধ্যে বিতর্কের ঝড় অনেকটাই থেমেছে। ১৪ জুলাই ললিত-সুস্মিতার সম্পর্ক জানাজানি হতেই তা নিয়ে যে পরিমাণ ঠাট্টা-ইয়ার্কি চলেছে, সেই রেশ এখন অনেকটাই ক্ষীণ। এর কৃতিত্ব যদিও যুগলেরই। 

দু’জনেই প্রকাশ্যে এসে বুঝিয়ে দিয়েছেন, তারা ভেবেচিন্তেই ব্যক্তিগত জীবনযাপন করছেন। নিন্দকদের কটাক্ষ ফিরিয়ে দিতে ভোলেননি ললিত। আর সুস্মিতা? তিনি অনুরাগীদের সংকীর্ণ মনের পরিচয় পেয়ে দুঃখপ্রকাশ করেছিলেন। তার পরই তার বাড়িতে পৌঁছে যায় রাশি রাশি উপহার। ভালবাসার অভিজ্ঞান হিসেবে সেগুলি পাঠান তার অনুরাগীরাই।

কিউএনবি/অনিমা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit