শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ঋতু ফাউন্ডেশনের পক্ষ থেকে কিশোরীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন ও খাদ্য সামগ্রী বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৩১৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সদর উপজেলার ৩ টি ইউনিয়নে ঢাকার ঋতু হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং ফাউন্ডেশনের পক্ষ থেকে ও সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় ২ শত অসহায় কিশোরীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন ও ৫০ টি বেধে সম্প্রদায়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।শনিবার (৬ আগস্ট) সকালে সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজারের আলীনগর, টুকের বাজার ইউনিয়নের লাক্কাতুরা চা বাগান ও খাদিমপাড়া ইউনিয়নের পীরের বাজার এলাকায় বেধে সম্প্রদায়ের মাঝে ঋতু রিইউজেবল স্যানিটারি স্বাস্থ্যসম্মত পরিবেশবান্ধব স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে ও ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. মতিউর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঋতু হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান শারমিন কবীর।বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সিলেট সদর উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মো. আফিল উদ্দীন, খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার আনছার আলী, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছা. নেছারুন নেছা, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি লুবানা ইয়াছমিন, পরিচালক তপতি রানী দাস, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ঋতু হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং ফাউন্ডেশনের বর্তমান চেয়ারম্যান শারমিন কবীর জানান, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা বেশ কম। তাই স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে কিশোরীদের সচেতন করা হচ্ছে। আমরা স্যানিটারি ন্যাপকিন বিতরণের মধ্য দিয়ে এই সচেতনতা আরো বাড়াতে চাই।আমরা দেশের বিভিন্ন জেলায় কিশোরীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করছি। বর্তমানে তা অব্যাহত আছে, আমাদের কিশোরীদের তাদের প্রজনন স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতন করতে চাই। সারাদেশে এই উদ্যোগকে এগিয়ে নিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

কিউএনবি/অনিমা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit