রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে যুবকের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২৭৬ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদীর রায়পুরায় মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. ইলিয়াস মিয়া (৫৫) নামে একজন নিহত।গতকাল শনিবার (০৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় তালুকান্দি পূর্বপাড়া বেলতলী এলাকায় লাল মিয়া মুন্সির বাড়ির রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত মো. ইলিয়াস মিয়া উপজেলার মুছাপুর ইউনিয়নের তালুকান্দি পূর্বপাড়া বেলতলী গ্রামের মৃত মো ইব্রাহিম মুন্সীর ছেলে। এই ঘটনায় ঘাতক উজ্জ্বল মিয়াকে (৩২) আটক করেছে পুলিশ। সে একই গ্রামের সফিউল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় জানায়, গত নির্বাচনে উজ্জ্বল ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করে। ইলিয়াস মিয়া তার প্রতিপক্ষের নির্বাচন করায় দ্বন্দ্ব চলে আসছিলো। এর জেরে কিছুদিন পূর্বে অভিযুক্ত উজ্জ্বল মিয়ার পারিবারিক বাবা-ছেলের সালিশ দরবার মীমাংসার জন্য যান। ওই সময় উভয়ের মধ্যে মনোমানিল্য হয়। নিহত ইলিয়াস মিয়া গতকাল বাড়ির অদূরে মসজিদে আসরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় উজ্জ্বল অতর্কিত হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘাতক উজ্জ্বলকে ঘটনাস্থল থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া সময় স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ সদস্যরা।

ছুরিকাঘাতে আহত বৃদ্ধকে স্থানীয়রা উদ্ধার করে পাশের উপজেলা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুরা থানার পরিদর্শক তদন্ত গোবিন্দ সরকার, মুছাপুর ইউপি চেয়ারম্যান মো হোসেন ভূঁইয়া।নিহতের ছেলে খায়রুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, তার বাবা মসজিদ থেকে আসরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাত হয়। সে খবর পেয়ে চিকিৎসার জন্য ভৈরব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রকাশ্যে দিবালোকে ছুরি দিয়ে ৭ থেকে ৮টি স্থানে জখম করে। বাবার হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।রায়পুরা থানার পরিদর্শক তদন্ত গোবিন্দ সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ঘাতক উজ্জ্বল মিয়াকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত অভিযোগ পাইনি। মরদেহ ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit