শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস

রণবীরের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১২০ Time View

বিনোদন ডেস্ক : বিতর্ক যেন পিছু ছাড়ে না! একটি নামী ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করে ফের আইনি বিপাকে রণবীর সিং। এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হল এই অভিনেতার বিরুদ্ধে।

মামলাটি দায়ের করেছেন সংখ্যালঘু নারী সংগঠনের চেয়ারপার্সন নাজিয়া ইলাহি খান। 

মামলায় তিনি রণবীরের নগ্ন ফটোশুটের ছবি যেন পশ্চিমবঙ্গে না ছড়ায়, সেজন্য কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়েছেন। এতে কলকাতার অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তীর একটি টুইটের প্রসঙ্গও টানা হয়েছে।

মামলার বাদী নাজিয়ার ইলাহি খানের আইনজীবী জানান, রণবীরের নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর পর অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী টুইট করেছিলেন, ‘রণবীর সিংয়ের বদলে যদি একজন মহিলা নগ্ন ফটোশুট করতেন, তাহলে তিনিও কি বলিউড অভিনেতার মতো প্রশংসা পেতেন?’

রণবীরের বিতর্কিত ছবিগুলো যাতে বাংলায় (পশ্চিমবঙ্গ) সেভাবে ছড়িয়ে পড়তে না পারে বা সাধারণ মানুষের পাশাপাশি শিশুদের মনে খারাপ প্রভাব না ফেলতে পারে, সেই ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। আগামী ৮ আগস্ট থেকে এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

এদিকে ‘পেপার’ ম্যাগাজিনে নগ্ন ফটোশুট নিয়ে তর্ক-বিতর্কের মাঝেই আবারও ক্যামেরার সামনে নগ্ন হওয়ার প্রস্তাব পেয়েছেন রণবীর। পেটা অর্থাৎ পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলের পক্ষ থেকে এমন প্রস্তাব দিয়ে তাকে একটি চিঠি পাঠানো হয়।

 

কিউএনবি/অনিমা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৯

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit