শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

স্কুল থেকে ফেরার পথে আচার খাওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণ, গ্রেফতার-১

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৩২ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্ণচর উপজেলায় আচার খাওয়ার প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. বেলাল উদ্দিন (৩০) উপজেলার চরক্লার্ক ইউনিয়ের দক্ষিণ চরক্লার্ক গ্রামের মফিজুল সর্দ্দার বাড়ির মো. মফিজুল হকের ছেলে।রোববার (৭ আগস্ট) সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল শনিবার ৬ আগস্ট দুপুর ১২টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামে এ ঘটনা ঘটে।   

ভিকটিমের মা ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। গতকাল শনিবার বেলা ১২ টার দিকে স্কুল ছুটির পর আরও দুইজন শিক্ষার্থীসহ বাড়ি ফেরার পথে বেলাল ওই শিশুকে আচার কিনে দেয়। একপর্যায়ে ভিকটিমের সঙ্গে থাকা দুই শিক্ষার্থীকে বেলাল বাড়িতে পাঠিয়ে দেয়। শিশুটিকে ফুসলিয়ে একটি প্রজেক্টের পাশে দাঁড় করিয়ে রাখে। পরে সে ওই শিশুকে একটি প্রজেক্টের পাড়ে নিয়ে ধর্ষণ করে। 

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ, এ ঘটনায় ভিকটিমের মা মেয়েকে ধর্ষণের অভিযোগে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ আসামিকে গ্রেফতার করেছে। ওসি আরও বলেন,রোববার সকালে ওই শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।      

কিউএনবি/অনিমা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit