শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

কসবায় ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ফের ধর্ষণ

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২৬৫ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ফের ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় দায়ের হওয়ার মামলায় অভিযোগ থাকা দুইজনের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কুটি এলাকার এক তরুণীকে বেশ কিছুদিন আগে ধর্ষণ করে বাদশা মিয়া ও আলমগীর মিয়া নামে দুই ব্যক্তি। সম্প্রতি প্রবাসীর কাছে বিয়ে হওয়া ওই তরুণী এখন অন্তসত্বা।

বুধবার দুপুরে প্রবাসীর ওই স্ত্রী তার বান্ধবীর বাড়িতে যাওয়ার সময় তুলে নিয়ে যায় বাদশা মিয়া ও আলমগীর মিয়া। পরে হোটেলে নিয়ে আগের ধর্ষণের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আবার তাকে ধর্ষণ করা হয়। এদিকে এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী নিজেই বাদী হয়ে বাদশা মিয়া ও আলমগীর মিয়াকে অভিযুক্ত করে বৃহস্পতিবার কসবা থানায় মামলা দায়ের করেন। পুলিশ শুক্রবার বাদশা মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন জানান, মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত না করে কিভাবে কি হয়েছে সেটা বলা যাচ্ছে না। মামলার অন্য আসামীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
কিউএনবি/অনিমা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৮:৫৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit