রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
আখেরি মোনাজাতে শেষ হলো লালমনিরহাট জেলা ইজতেমা, অংশ নিলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু কোম্পানীগঞ্জে সড়কে আগুন-গাছ ফেলে অবরোধের চেষ্টা, গ্রেপ্তার ৫ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যে ঠেকাতে রাজপথে থাকবে ১২ দলীয় জোট  ১৭ বছরে এক মাদরাসায় হাজার হাফেজ  মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫ ১৬ ডিসেম্বর ঘিরে দেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে, তাদের দেশপ্রেম কতটুকু, জনগণই তা বিবেচনা করবে——— ত্রাণমন্ত্রী দুলু নেত্রকোণায় কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকি যে ৬ লক্ষণ বলছে, ৫২ বছর পর রেলিগেটেড হতে যাচ্ছে ইউনাইটেড মালয়েশিয়ায় ফুল ডিস্ট্যান্স ‘আয়রনম্যান’ সম্পন্ন করলেন বাংলাদেশের সজীব পদ্মা সেতুর টোল প্লাজায় অবরোধ, সংঘর্ষ-ভাঙচুর ও অগ্নিসংযোগ, যুবলীগ কর্মী নিহত

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারতের মেয়েরা

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক ইংল্যান্ডকে মাত্র চার রানে হারিয়ে কমনওয়েলথ গেমস ক্রিকেটের ফাইনালে উঠে গেলেন হারমানপ্রীত কৌরের দল। প্রথমবার কমনওয়েলথ গেমসে খেলতে গিয়েই ফাইনালে উঠলেন তারা।

বার্মিংহামে শনিবার বিকেলে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ওপেনার স্মৃতি মান্দানা। প্রথম পাঁচ ওভারে কোনও উইকেট না হারিয়ে ভারত তুলে নেয় ৫১ রান। 

স্মৃতির সঙ্গে ওপেন করতে নামা শেফালি ভার্মা মাত্র ১৫ রান করে আউট হলে ৭৬ রানে ভাঙে ওপেনিং জুটি। এরপরই আউট হন ৩২ বলে ৬১ করা স্মৃতি। তার এই ঝোড়ো ইনিংসে ছিল ৮টি চারের সঙ্গে ৩টি ছয়ের মার।

এই দুজনে ফিরলে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান হারমানপ্রীত কৌর এবং জেমাইমা। ২০ বলে ২০ রান করেন অধিনায়ক হারমানপ্রীত। শেষবেলায় ভারতের হয়ে রান তোলেন দীপ্তি শর্মাও। ২০ বলে ২২ রান করেন তিনি। 

তবে কোনও রান না করেই রান আউট হয়ে যান পূজা ভাস্ত্রকার। জেমাইমা অপরাজিত থাকেন ৪৪ রানে। ইংল্যান্ডের হয়ে দু’টি উইকেট নেন ফ্রেয়া কেম্প। একটি করে উইকেট নেন ক্যাথরিন ব্রান্ট এবং ন্যাট সিভার।

জবাব দিতে নেমে প্রথম থেকেই দ্রুত রান তুলছিল ইংল্যান্ড। ওভার প্রতি ১০ রান করেই তুলছিল তারা। ভারতীয় বোলাররা শুরুতে উইকেট তুলতে ব্যর্থ হন। 

তবে তৃতীয় ওভারে আঘাত হানেন দীপ্তি শর্মা, ১০ বলে ১৯ রান করা সোফিয়া ডাঙ্কলেকে ফেরান এই বোলার। অন্য ওপেনার ড্যানি ওয়াট করেন ৩৫ রান। স্নেহ রানা তুলে নেন তার উইকেট। এরপর এলিস ক্যাপসে ১৩ রান করে রান আউট হয়ে গেলে ৮১ রানের মধ্যেই তিন উইকেট হারায় ইংল্যান্ড।

সেখান থেকে ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক ন্যাট সিভার এবং অ্যামি জোনস। শেষ মুহূর্তে দ্রুত রান নিতে গিয়ে আউট হন ৩১ রান করা জোনস। 

এরপর একের পর এক উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। শেষ ওভারে ১৪ রান প্রয়োজন ছিল তাদের। কিন্তু রানা আটকে দেন ইংল্যান্ডকে। চার রানে ম্যাচ জিতে নেয় ভারত। ম্যাচ সেরা হন স্মৃতি।

কিউএনবি/অনিমা/০৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit