শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

যে কারণে দর্শকের প্রতিক্রিয়ায় কষ্ট পেতেন মিম

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৬৮ Time View

বিনোদন ডেস্ক : ১৪ বছরের ক্যারিয়ারে দেড় ডজন ছবিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম।  এদের মধ্যে কয়েকটি ছবি প্রশংসিত হয়েছে। 

কিন্তু গত ঈদে মুক্তি পাওয়া ‘পরাণ’ ছবির অনন্যা চরিত্রকে আলাদা করেই রাখবেন মিম।

মাত্র ১১টি সিনেমাহলে মুক্তি পাওয়ার পর ছবিটি এতোটাই দর্শকপ্রিয়তা পেতে থাকে যে, চতুর্থ সপ্তাহে এসে হলসংখ্যা ৬০-এ দাঁড়ায়।  পঞ্চম সপ্তাহে এসেও কোনো কোনো হলে হাউসফুল যাচ্ছে। 

অথচ শুরুর দিকে মন খারাপ করে থাকতেন মিম।

মূলত ‘পরাণ’-এ মিমের চরিত্র অনন্যার নেতিবাচক দিকগুলো ক্ষুব্ধ হতেন দর্শকরা। তারা রীতিমতো গালমন্দ করতেন। হলের কোণায় আঁধারে বসে সেসব গালাগাল শুনে কষ্ট পেতেন মিম। পরে বুঝলেন, দর্শকদের এই গালাগাল মূলত তার সার্থকতা।  তার অভিনয়ের দক্ষতার সাক্ষর।

এ বিষয়ে মিম বলেন, ‘অন্ধকারে এক কোনো দাঁড়িয়ে শো দেখতাম। দর্শক প্রতিক্রিয়া দেখতাম। দর্শক গালমন্দ করতেন। খুব খারাপ লাগত। বাসায় ফিরেও মন খারাপ থাকত। টিমের সবাই বোঝাতেন, একজন অভিনেতার এটাই সার্থকতা। পরে বুঝলাম, চরিত্রটিই তো এমন। তার মানে আমি চরিত্রটিতে অভিনয়ের ক্ষেত্রে শতভাগ নিংড়ে দিতে পেরেছি বলেই দর্শক এমন প্রতিক্রিয়া দেখাচ্ছেন।’

মিম জানালেন, গত ১৪ বছরে দেড় ডজন ছবিতে অভিনয় করে জাতীয় পুরস্কারও পেয়েছেন। এরপরও  ‘পরাণ’র অনন্যার মতো দর্শকদের হৃদয়ে নাড়া দিতে পারেননি সে সব ছবির চরিত্র দিয়ে। 

মিম বলেন, ‘এমন একটি দিনের জন্য অপেক্ষা করছিলাম। অনেক ছবিই করেছি। কিন্তু সেভাবে আলোচনা হয়নি। আফসোস ছিল। চলচ্চিত্রে নতুন করে আস্থা পেয়েছি।’

কিউএনবি/অনিমা/০৬.০৮.২০২২/বিকাল ৩.৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit