শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

মা হওয়ার তারিখ জানালেন পরী

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৫৮ Time View

বিনোদন ডেস্ক : পরীমনি নাম মানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিভিন্ন কারণে তিনি প্রবল আলোচিত অভিনেত্রী। এবার প্রথমবারের মত মাতৃত্বের স্বাদ ভোগ করতে যাচ্ছেন তিনি। যা নিয়ে তার অনুরাগীদের মনে বেশ কৌতুহল। এবার নতুন অতিথির আগমনের দিনক্ষণ জানালেন অভিনেত্রী।

অনাগত সন্তানের জন্য নানানভাবে প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন পরী। কেনাকাটা করে বাসা প্রায় ভর্তি করে ফেলছেন। কোনো কিছুরই কমতি রাখছেন না নায়িকা। এই প্রস্তুতি পরীকে সার্বক্ষণিক সাপোর্ট দিচ্ছেন তার স্বামী, অভিনেতা শরিফুল রাজ।

কিন্তু যার আসার জন্য পরীমণি ও রাজের এতো আয়োজন, এত অপেক্ষা, সেই ছোট্ট অতিথি কবে আসবে? এবার সেই তথ্যটা জানিয়েই দিলেন পরী। 

তিনি জানান, আগামী ২৮ আগস্ট তাদের সন্তান পৃথিবীতে আসতে পারে।

গত মঙ্গলবার (২ আগস্ট) রাজকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন পরী। সন্তান প্রসবের আগে নিয়মিত চেকআপের জন্যই যাওয়া। তখন চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষা করে জানান, সন্তান সুস্থ-স্বাভাবিক আছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ তারিখ সন্তান প্রসব করবেন নায়িকা।

এদিকে নতুন অতিথিকে বরণ করতে রাজ-পরীর বাসায় অবস্থান করছেন তাদের পরিবার ও আত্মীয়স্বজনরা। 

এ প্রসঙ্গে পরী বলেন, “সবাই আমাকে নিয়ে ব্যস্ত। খুব সুন্দর সময় পার করছি।”

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে চুপিসারে বিয়ে করেছিলেন শরিফুল রাজ ও পরীমণি। এরপর তারা খবরটি প্রকাশ্যে আনেন চলতি বছরের ১০ জানুয়ারি। একইদিন পরীর অন্তঃসত্ত্বা হওয়ার সুখবরও দেন।

কিউএনবি/অনিমা/০৬.০৮.২০২২/দুপুর ১২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit